শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন জামায়াত আমির - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে জাপানের সহযোগিতা চাইলেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৭, ২০২৬ ৪:২৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি :সংগৃহীত
জাপানের নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান ইওহেই সাসাকাওয়ার সঙ্গে বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৈঠক করেছেন।

বৃহস্পতিবার (৭ মে) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে এ তথ্য জানানো হয়।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের পারস্পরিক সম্পর্ক, মানবিক সহযোগিতা, শিক্ষা ও স্বাস্থ্য খাতে উন্নয়ন, যুবসমাজের সক্ষমতা বৃদ্ধি এবং টেকসই সামাজিক উন্নয়ন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়। পাশাপাশি রোহিঙ্গা সংকটের মানবিক দিক, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা সম্পর্কেও মতবিনিময় করা হয়েছে।

বিরোধীদলীয় নেতা বাংলাদেশের জনগণের প্রতি জাপান সরকারের ও নিপ্পন ফাউন্ডেশনের অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। জুলাই আন্দোলনে শহীদ পরিবারের পুনর্বাসন এবং আহতদের চিকিৎসা ও পুনর্বাসনে নিপ্পন ফাউন্ডেশনকে এগিয়ে আসার আহ্বান জানান জামায়াত আমির।

অন্যদিকে নিপ্পন ফাউন্ডেশনের চেয়ারম্যান বাংলাদেশের উন্নয়ন, মানবসম্পদ বিকাশ এবং মানবিক কার্যক্রমে ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে জামায়াত আমিরের সঙ্গে আরও ছিলেন– দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, এমপি এবং বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ