শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কারাদণ্ডে রূপ নিয়েছে: মিজানুর রহমান আজহারী - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:২৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কারাদণ্ডে রূপ নিয়েছে: মিজানুর রহমান আজহারী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ২:৪৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৪, ২০২৪ ২:৪৯ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চলমান আন্দোলনে শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ মিজানুর রহমান আজহারী। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আমি তারুণ্যের পক্ষে। বিজয় তাদেরই হবে, ইনশাআল্লাহ।

শনিবার (৩ আগস্ট) বাংলাদেশ সময় রাত ১০টায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে এক পোস্টে এসব কথা লেখেন মিজানুর রহমান আজহারী।

এর আগে আরেক ফেসবুক পোস্টে এই ইসলামী চিন্তাবিদ বলেন, দেশকে লুটে খাওয়া মানুষগুলো যখন মুক্ত বাতাসে ঘুরে বেড়ায় আর কারাগারগুলো দেশ গড়ার কাণ্ডারি শিক্ষক-শিক্ষার্থীদের দিয়ে পূর্ণ হয়, শিক্ষকদের রিমান্ডে নেওয়া হয়; তখন বলতেই হয়— শিক্ষা জাতির মেরুদণ্ড নয়, কারাদণ্ডে রূপ নিয়েছে।

তিনি আরও বলেন, নিরপরাধ শিক্ষক-শিক্ষার্থীদের সকল প্রকার হয়রানি ও নির্বিচারে গণগ্রেপ্তার বন্ধ করুন। অনতিবিলম্বে গ্রেপ্তারকৃতদের মুক্তি দিন। শত শত মায়ের বুক খালি করা প্রকৃত অপরাধীদের বিচার করুন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ