শিক্ষার উন্নয়নই আমার রাজনীতির লক্ষ্য : এম এ মালিক - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষার উন্নয়নই আমার রাজনীতির লক্ষ্য : এম এ মালিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১৩, ২০২৫ ৯:৩৪ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সিলেট-৩ আসনে বিএনপির মনোনয়নপ্রাপ্ত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, ‘আমি এই এলাকার সন্তান। মাদরাসার উন্নয়নে যা যা প্রয়োজন, ইনশাআল্লাহ আমি তা করব। শিক্ষা উন্নয়নই হবে আমাদের রাজনীতির মূল লক্ষ্য।’

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দক্ষিণ সুরমা উপজেলার তেতলি ইউনিয়নের ৯নং ওয়ার্ডে অবস্থিত ছমিপুর ইসলামিয়া দাখিল মাদরাসা পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি বলেন, ‘গত ১৫ বছর ধরে মাদরাসাটি অবহেলিত অবস্থায় আছে। বিএনপি সরকার গঠন করলে প্রতিষ্ঠানটির অবকাঠামোগত ও শিক্ষাগত উন্নয়ন নিশ্চিত করা হবে। এই ইউনিয়নের সন্তান হিসেবে আমি ব্যক্তিগতভাবে এই প্রতিষ্ঠানের সকল উন্নয়নের দায়িত্ব নেব।

এম এ মালিক আরও জানান, দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় রাস্তা, বিল্ডিং ও অন্যান্য অবকাঠামোগত উন্নয়নের পরিকল্পনা ইতোমধ্যে প্রণয়ন করা হয়েছে।

বক্তব্যের একপর্যায়ে তিনি দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনায় দোয়া চান। তিনি বলেন, ‘আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া দেশের জন্য অনেক ত্যাগ স্বীকার করেছেন। আপনারা সবাই তাঁর ও তারেক রহমানের জন্য দোয়া করবেন। ধানের শীষের বিজয়ের মাধ্যমে আমরা আবারও জনগণের সরকার প্রতিষ্ঠা করব।’

পরিদর্শন শেষে তিনি প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় দক্ষিণ সুরমা উপজেলার দায়িত্বপ্রাপ্ত শিক্ষা প্রকৌশল অফিসারসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ