শিক্ষার্থীদের দলকে শুভকামনা তারেকের, দাওয়াত পেলেন খালেদা-ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষার্থীদের দলকে শুভকামনা তারেকের, দাওয়াত পেলেন খালেদা-ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:৫৫ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে তরুণদের নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আত্মপ্রকাশ করবে শুক্রবার।

দলটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে দাওয়াতপত্র পেয়েছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে বিএনপির বর্ধিত সভাস্থলে তাদের আমন্ত্রণপত্র পৌঁছে দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। বিএনপির পক্ষে আমন্ত্রণ গ্রহণ করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

আমন্ত্রণ জানানোর পর নিজের ভেরিফায়েড পেজ থেকে ফেসবুকে একটি পোস্ট দেন আবদুল হান্নান মাসউদ। সেখানে তিনি লিখেছেন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ফ্যাসিবাদবিরোধী দীর্ঘ লড়াইয়ের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দকে দাওয়াত পৌঁছানো হয়েছে। আমাদের দাওয়াত পেয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের প্রতি শুভকামনা জানিয়েছেন।

বিজ্ঞাপন

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে আগামীকাল শুক্রবার আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন রাজনৈতিক দলের নাম ‘জাতীয় নাগরিক পার্টি’ (এনসিপি)। দলটির আহ্বায়ক পদে নাহিদ ইসলাম ও সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে।

এ ছাড়া নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, সামান্তা শারমিনকে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক, সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক, আবদুল হান্নান মাসউদকে যুগ্ম সমন্বয়ক ও সালেহ উদ্দিন সিফাতকে দপ্তর সম্পাদক পদে চূড়ান্ত করা হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ