শিক্ষার্থীর কাঁধে রাজনৈতিক সংঘাতের অপবাদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিক্ষার্থীর কাঁধে রাজনৈতিক সংঘাতের অপবাদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ২০, ২০২৩ ৮:৫১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ২০, ২০২৩ ৮:৫১ পূর্বাহ্ণ

 

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাধারণ শিক্ষার্থীদের নামে বিনোদপুর এলাকায় সহিংসতা চালিয়েছে ছাত্রলীগ বনাম স্থানীয় যুবলীগ। নিয়োগ বাণিজ্য ও টেন্ডারসহ নানা ইস্যুতে পূর্বশত্রুতার জের ধরে এই সহিংসতায় নিজ নিজ পক্ষের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া ও স্থানীয় যুবলীগ নেতা মেহেদী হাসান ইয়ামিন। অভ্যন্তরীণ দ্বন্দ্বও ভূমিকা রাখে এই সহিংসতায়। দুপক্ষই প্রচারণা চালিয়ে সাধারণ শিক্ষার্থী ও ব্যবসায়ীদের এই সহিংসতায় যুক্ত করে।

স্থানীয় সূত্র জানিয়েছে, অধ্যাপক আব্দুস সোবহান উপাচার্য থাকাকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চাকরির তদবিরে হুমড়ি খেয়ে পড়েছিলেন বিনোদপুর এলাকার সরকারদলীয় নেতাকর্মীরা। এ জন্য অনেকে নিয়োগ বাণিজ্যের সিন্ডিকেটকে ‘বুকিং মানি’ দিয়েছিলেন। তবে বেশির ভাগই চাকরি পাননি, এমনকি টাকাও ফেরত পাননি। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক ও বর্তমান কয়েকজন নেতা এই টাকা হাতিয়ে নিয়েছেন। এ নিয়ে বিনোদপুর এলাকার চাকরিপ্রত্যাশীদের চাপা ক্ষোভ ছিল। গত ১১ মার্চ রাবি ছাত্রলীগের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়ে সেই ক্ষোভের প্রতিশোধ নেয় স্থানীয়রা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ