শিগগরিই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা : মির্জা ফখরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শিগগরিই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা : মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩ ৬:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ৬, ২০২৩ ৬:১৮ অপরাহ্ণ

 

সরকার পতনের দাবিতে শিগগরিই চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দেয়া হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। 

তিনি বলেন, জনগণের অধিকার ফিরিয়ে আনার জন্য আন্দোলন করছে বিএনপি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ছদ্মবেশী বাকশাল কায়েম করেছে। ৩৬টি রাজনৈতিক দল যুগপৎ আন্দোলন করছে বিএনপি। এটা প্রায় চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে।

বৃহস্পতিবার বিকালে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এ বছরটি দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সরকার আবার পাতানো নির্বাচন করতে চাইছে। কিন্তু জনগণ তাদের পাতানো নির্বাচন গ্রহণ করবে না। জনগণ চায় তত্ত্ববধায়ক সরকারের অধীনে নির্বাচন। আগামী নির্বাচনের উপর নির্ভর করবে দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের অস্তিত্ব থাকবে কি না।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ