শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন বিএনপি নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:২০, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন বিএনপি নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ২:৪২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ডিসেম্বর ২, ২০২২ ২:৪২ অপরাহ্ণ

 

শীত উপেক্ষা করে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন বিএনপির রাজশাহী বিভাগীয় গণসমাবেশে আগত হাজার হাজার নেতাকর্মীরা।

বৃহস্পতিবার রাতে সরেজমিন গিয়ে দেখা যায়, সমাবেশস্থলের আশেপাশে তাঁবু পেতে এই শীতের রাতে খোলা আকাশের নিচে তারা অবস্থান করছেন।

সমাবেশস্থলের পাশে রাজশাহী ঈদগাহ মাঠেও তাঁবু পেতে ত্রিপল বিছিয়ে অবস্থান করছেন কয়েক হাজার নেতাকর্মী। রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে এ গণসমাবেশ হবে।

এদিকে বৃহস্পতিবার থেকে রাজশাহী বিভাগে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট চলছে। ফলে বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে নেতাকর্মীরা পায়ে হেঁটে রাজশাহীতে আসতে শুরু করেছেন।

প্রসঙ্গত, নিত্যপণ্য ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, পুলিশের গুলিতে নেতা-কর্মীদের মৃত্যুর প্রতিবাদ এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে দেশের সব বিভাগে গণসমাবেশ করছে বিএনপি।

চট্টগ্রাম, ময়মনসিংহ, খুলনা, রংপুর, বরিশাল, ফরিদপুর, সিলেট, কুমিল্লার পর (৩ ডিসেম্বর) রাজশাহীতে গণসমাবেশ করবে দলটি। রাজশাহীর মাদরাসা মাঠে সমাবেশের আয়োজন চলছে। এটি বিএনপির নবম বিভাগীয় গণসমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ