শুক্রবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৮:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শুক্রবার সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ১২, ২০২৩ ৫:২৩ অপরাহ্ণ

 

সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। আগামীকাল শুক্রবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবে দলটি।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে এ তথ্য জানান বিএনপির প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি বলেন, সংবাদ সম্মেলনে বক্তব্য দেবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুর পৌনে ১টার দিকে গুলশানের আমেরিকান ক্লাবে বৈঠকটি শুরু হয়। বৈঠক চলে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত।

সূত্র জানায়, বৈঠকে মার্কিন দূতাবাসের রাজনীতি ও অর্থনৈতিক উপ-কাউন্সিলর আরতুরো হাইন্স উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ