শুধু বিরোধী দল নয়, দেশের সাধারণ মানুষও নিরাপদ নয়: মান্না - জনতার আওয়াজ
  • আজ রাত ১:০৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শুধু বিরোধী দল নয়, দেশের সাধারণ মানুষও নিরাপদ নয়: মান্না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, আগস্ট ৩, ২০২৩ ৯:২১ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকারের শাসনামলে শুধু বিরোধী দল নয়, কোনো সাধারণ মানুষও নিরাপদ নয়, নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন তো দূর পরাহত। তাই এই নিপীড়নমূলক গণতন্ত্র ধ্বংসকারী স্বৈরাচারী সরকারের দ্রুত অপসারণের মাধ্যমে একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দেশে গণতন্ত্র এবং মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠায় সব দল ও মতের ঐক্যবদ্ধ সংগ্রাম অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলার রায়কে ফরমায়েশ রায় উল্লেখ করে তিনি এ বিবৃতি দেন।

এ রায় প্রত্যাখান করে মাহমুদুর রহমান মান্না বলেন, আদালতে প্রায় ৪৯ লাখ মামলার জট থাকলেও অকল্পনীয় দ্রুত গতিতে চলা এই মামলায় রাত ৮টা-৯টা পর্যন্ত একতরফাভাবে সাজানো সাক্ষী দিয়ে শেখানো বুলি বলানো হয়েছে। মাত্র সাড়ে তিন মাসে ১৬ কার্যদিবসে ৪২ জনের সাক্ষ্যগ্রহণ করে অতি দ্রুত রায় প্রমাণ করে এই মামলা কতটা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, বর্তমান সময়ে যখন সরকার তাদের অধীনে নিরপেক্ষ, সুষ্ঠু নির্বাচন করা সম্ভব বলে উচ্চকন্ঠে দাবি করছে, তখন প্রধান বিরোধী দলের শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে এই ধরণের ঘৃণ্য, প্রহসনমূলক মামলা এবং ফরমায়েশি রায় প্রমাণ করে- বাংলাদেশে এই সরকারের কাছে কেউ নিরাপদ নয়। তাদের অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।

বিবৃতিতে মামহমুদুর রহমান মান্না ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের উপর হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, ডাকসুর সাবেক একজন ভিপির উপর এই ন্যাক্কারজনক হামলা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য, গর্বের উপর আঘাত।

ছাত্রলীগের এই নারকীয় আচরণের তীব্র নিন্দা জানিয়ে মান্না বলেন, এই গণতন্ত্র ধ্বংসকারী অবৈধ স্বৈরাচার সরকার যতদিন ক্ষমতায় আছে, ততদিন দেশের কোনো মানুষ নিরাপদ নয়। ‍বিবৃতিতে হামলায় আহত নেতাকর্মীদের দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ