শেখ হাসিনা দেশকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছেন: হাফিজ উদ্দিন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনা দেশকে ধ্বংস করতে উঠেপড়ে লেগেছেন: হাফিজ উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ১০, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ১০, ২০২৫ ২:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
শেখ হাসিনা অবৈধ অর্থ ও সাহায্যকারী কিছু দেশের অর্থ নিয়ে, বাংলাদেশকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটি সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

রবিবার (৯ মার্চ) সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এ মন্তব্য করেন। এই ইফতার মাহফিলের আয়োজন করে ঢাকায় ভোলা জেলার লালমোহন উপজেলা জাতীয়তাবাদী ফোরাম ।

প্রধান অতিথির বক্তব্যে হাফিজ উদ্দিন বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার পরিবার দেশের টাকা বিদেশে পাচার করেছে। দেশের সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়ে গেছে। হাসিনা ছিল আমাদের কষ্টের মূল কারণ। তিনি ভারতে পলায়ন করেছেন। সেখানে বসে বাংলাদেশকে কীভাবে ধ্বংস করা যায়, সে পরিকল্পনা চালিয়ে যাচ্ছে। তারা অবৈধ অর্থ ও সাহায্যকারী কিছু দেশের অর্থ নিয়ে, বাংলাদেশকে ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে।

তিনি বলেন, শেখ হাসিনা সব সময় ভারতের তাবেদারী করেছেন। আমাদের কোনো বাক স্বধীনতা ছিল না। বিগত দিনে লুটপাট ও অর্থপাচার হয়েছে ব্যাপক হারে। দেখলাম, একজন ইউপি চেয়ারম্যান ১৫ হাজার কোটি টাকার মালিক। এভাবে বাংলাদেশ লুটপাটের শিকার হয়েছে। আরেকজন সাবেক মন্ত্রীর লন্ডন শহরে ৩৬০টি বাড়ি রয়েছে।

ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ফোরামের সভাপতি হাজি রহমান, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম শান্ত প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ