শেখ হাসিনা-শামীম ওসমান সহ ১৮২ জনকে আসামী করে মামালা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনা-শামীম ওসমান সহ ১৮২ জনকে আসামী করে মামালা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, আগস্ট ৩০, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
নারায়ণগঞ্জের ফতুল্লায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কিশোর আদিল হত্যা ও তার চাচাতো ভাই আপন আহতের ঘটনায় শেখ হাসিনা, শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমানসহ ১৮২ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামায় ৩০০ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) রাতে নিহত কিশোর আদিলের চাচা ও আহত আপনের বাবা নুরুজ্জামান বাদী হয়ে এ মামলা দায়ের করে।
মামলার এজাহারে থেকে জানা যায়, গত ১৯ জুলাই চাষাড়া গোল চত্বরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত আদিল এবং তার চাচাতো ভাই আপন যোগদান করে। এসময় ছাত্র-জনতার মিছিল চাষাড়া গোল চত্বর সংলগ্ন স্থান থেকে এস.বি নীট কম্পোজিট গামেন্টেসের সামনে পৌছাইলে দুপুর ১ টায় আসামীরা গুলিবর্ষণ ও বোমা বিষ্ফোরন করে ত্রাসের সৃষ্টি করে। ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামীলীগ সন্ত্রাসীদের অসংখ্য এলোপাথারী গুলিতে আপন ও আদিল গুলিবিদ্ধ হয়। একসময় তারা রাস্তায় পড়িয়া থাকা অবস্থায় ছাত্র-জনতা তাদেরকে উদ্ধার করিয়া প্রথমে নারায়নগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়া যায়। নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ আদিলকে মৃত ঘোষনা করে এবং আমার ছেলে আপনকে প্রাথমিক চিকিৎসা প্রদান করিয়া চোখের অবস্থা আশংকাজনক হওয়ায় আমার ছেলে ভিকটিম আপনকে সহিতুননেছা লায়ন্স চক্ষু হাসপাতালে প্রেরন করে। চক্ষু হাসপাতালের চিকিৎসা শেষে জানা যায় আহত আপন দৃষ্টি শক্তি হারিয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ