শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হওয়ার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ৩:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মে ২৫, ২০২৫ ৪:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ‘২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’—এমন একটি অডিও ক্লিপের ফরেনসিক বিশ্লেষণে সেটিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কণ্ঠ বলে শনাক্ত করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) তদন্ত সংস্থা।

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে আদালত অবমাননার অভিযোগ এনে শেখ হাসিনাকে ট্রাইব্যুনালে হাজির হতে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

রবিবার (২৫ মে) আদালত দুটি জাতীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে তাকে হাজিরার নির্দেশ দেন।

এর আগে, গত ৩০ এপ্রিল সাংবাদিকদের সঙ্গে আলাপে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জানান, ছড়িয়ে পড়া অডিও ক্লিপটি তদন্ত করে দেখা গেছে, এতে আদালতের বিচারিক কার্যক্রমে হস্তক্ষেপ ও হুমকির ইঙ্গিত রয়েছে। এজন্য আদালত অবমাননার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করা হয়েছে।

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, ‘একটি অনলাইন অডিওতে একজনকে বলতে শোনা যায়—‘আমার বিরুদ্ধে ২২৭টি মামলা হয়েছে, তাই ২২৭ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি।’ তদন্ত সংস্থা ফরেনসিক বিশ্লেষণের মাধ্যমে নিশ্চিত হয়েছে যে, অডিওটি শেখ হাসিনার কণ্ঠের।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ