শেখ হাসিনাকে নিয়ে যা বললেন ব্যারিস্টার রুমিন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
রবিবার, সেপ্টেম্বর ১, ২০২৪ ৪:৫৯ অপরাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, শেখ হাসিনা মনে করেছিল কেয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে, শেখ হাসিনা পরনের কাপড়টা নিয়ে কোনরকমভাবে পালাইছে, সঙ্গে একটি কাপড়ও নিতে পারে নাই।
তিনি আরও বলেন, ভারতের সরকার তারে কিছু কাপড়-চোপড় দিয়েছে। না হলে এক কাপড়ে থাকা লাগতো। আল্লাহর বিচার বড় কঠিন বিচার, আল্লাহর বিচার বড় ভয়ংকর বিচার।
রবিবার (১ সেপ্টেম্বর) সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়নে বিএনপির পক্ষ থেকে বন্যার্তদের জন্য দোয়া অনুষ্ঠান এবং ইউনিয়ন পরিদর্শন ও মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, আমাদের লাখ লাখ ভাইয়ের উপর যে নির্যাতন ১৫ বছর করেছে। আল্লাহ সাক্ষী, আজকে তাকিয়ে দেখেন, কোথায় শেখ পরিবার, কোথায় হাসিনা, কোথায় রেহেনা, কোথায় তাপস, কেউ নাই। মন্ত্রীরা লাশের হিসাব নেয়, মন্ত্রীরা গুম করার নির্দেশ দেয়, মন্ত্রীরা খুন করার নির্দেশ দেয়। আমার বোনের কাছ থেকে আমার ভাইকে তুলে নিয়ে যায়। আমার ভাইয়ের কাছ থেকে আমার বাবা চাচাকে নিয়ে খুন করে। এখন আদালতে যাইতে পারে না। মানুষ পচা ডিম আর জুতা নিয়ে রেডি থাকে।
জনতার আওয়াজ/আ আ