শেখ হাসিনার দুই পুত্র-কন্যা বাংলাদেশকে রিসোর্ট বানিয়েছে : আলাল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার দুই পুত্র-কন্যা বাংলাদেশকে রিসোর্ট বানিয়েছে : আলাল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ১০:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, নভেম্বর ১০, ২০২২ ১০:৫৪ অপরাহ্ণ

 

বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।

তিনি বলেন, পাকিস্তান আমলে জন্ম নেয়া আওয়ামী লীগের নাম ছিল পাকিস্তান আওয়ামী মুসলীম লীগ। তার কিছুদিন পরে মুসলিম শব্দটি বাদ দিয়ে তারা গঠন করল পাকিস্তান আওয়ামী লীগ। এই দেশে এই আওয়ামী লীগের জন্ম হয় নাই। মুক্তিযুদ্ধের সময় শিলিগুড়িতে বসে তারা দলের নাম দিল বাংলাদেশ আওয়ামী লীগ। শেখ মুজিব ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ বাদ দিয়ে দলের নাম হলো বাকশাল। এরপর জিয়াউর রহমান ক্ষমতায় এলে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে এসে বাংলাদেশ আওয়ামী লীগ নামে দলের জন্য জিয়াউর রহমানের কাছে আবেদন করেন। জিয়াউর রহমান অনুমোদন দেন। কাজেই নিরপেক্ষভাবে বললে বলা যায়, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) পঞ্চগড় জেলা যুবদলের সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন।

আলাল বলেন, শেখ হাসিনার দুই পুত্র-কন্যা বাংলাদেশকে রিসোর্ট বানিয়েছে। শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় এবং সায়মা ওয়াজেদ পুতুল দুজনেই বাইরে বিয়ে করেছেন। তারা বাংলাদেশে আসেন পিকনিক করতে। বাংলাদেশ তাদের জন্য রিসোর্ট। তারা বাংলাদেশে আসে না। কালে ভদ্রে আসে। সম্পূর্ণ সরকারি টাকা খরচ করে নিরাপত্তা নেয়। ফটোসেশন করে আবার দেশের বাইরে চলে যায়। কিন্তু বিএনপির শেকড় হচ্ছে এই দেশের মাটিতে।

তিনি বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নালিশ পার্টি। অবশ্যই আমরা নালিশ পার্টি। আমরা জনগণের কাছে নালিশ করি। সর্বপ্রথম মঈনউদ্দিন ফখরউদ্দিনকে মুচলেকা দিয়ে শেখ হাসিনা দেশের বাইরে চলে যায়। স্বদেশ প্রত্যবর্তনের ইতিহাস আওয়ামী লীগের আছে। বিএনপির নেই। প্রতিষ্ঠার শুরু থেকেই আওয়ামী লীগ স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী শক্তি হিসেবে কাজ করছে। আওয়ামী লীগ লুকোচুরি খেলা শুরু করেছেন। শেখ হাসিনা গণভবনে বিরোধী দলকে একবার চায়ের দাওয়াত দেন আবার খালেদা জিয়াকে জেলখানায় পাঠাতে চান।

সদর উপজেলার সদর ইউনিয়নের হ্যালিপ্যাড এলাকায় একটি হাসকিং মিল চত্বরে আয়োজিত যুবদলের এই সম্মেলন উদ্বোধন করেন কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক আবদুল মোনায়েম মুন্না। জেলা যুবদলের আহ্বায়ক ফেরদৌস ওয়াহিদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু,সিনিয়র যুগ্ম-আহ্বায়ক তৌহিদুল ইসলাম, যুগ্ম-আহ্বায়ক মির্জা নাজমুল ইসলাম কাজল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ, রংপুর বিভাগীয় যুবদলের টিম লিডার ও সম্মেলনের প্রধান নির্বাচন কমিশনার রুহুল আমীন আকিল প্রমুখ। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ