শেখ হাসিনার বিচারের দাবিতে যুবদলের বিক্ষোভ কাল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, আগস্ট ২০, ২০২৪ ৩:২৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
গত ১৫ বছরে আওয়ামী লীগের গুম-খুন, নির্যাতনের তান্ডবের নির্দেশদাতা শেখ হাসিনার ও তার দানবীয় বাহিনীর বিচারে দাবিতে বিক্ষোভ করবে জাতীয়তাবাদী যুবদল। আগামীকাল বুধবার (২১ আগস্ট) দেশের সব জেলা ও মহানগরে এ কর্মসূচি পালিত হবে।
মঙ্গলবার (২০ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন যুবদলের দফতর সম্পাদক এম এন ইসলাম সোহেল।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৫ বছরে হাজার হাজার নেতাকর্মীকে গুম-খুন, ২৮ অক্টোবর লগি-বৈঠার তান্ডব, শাপলা চত্বরে শত শত আলেম-ছাত্রকে পৈশাচিক কায়দায় হত্যা, নিরাপদ সড়ক ও সর্বশেষ ছাত্র-জনতার গণঅভ্যূত্থান হত্যাযজ্ঞে নির্দেশ দেন শেখ হাসিনা। এই দানবীয় হত্যাযজ্ঞে তার ও দোসর বাহিনীর বিচারের দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম।
জনতার আওয়াজ/আ আ