শেখ হাসিনার মতো আল্লাহওয়ালাদেশপ্রেমিক আমি খুব কম দেখেছি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার মতো আল্লাহওয়ালাদেশপ্রেমিক আমি খুব কম দেখেছি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, সেপ্টেম্বর ১১, ২০২৩ ৯:৫০ অপরাহ্ণ

 

এম আর কামাল, নিজস্ব প্রতিবেদক
নারায়ণগঞ্জের প্রভাবশালী এমপি শামীম ওসমান বলেছেন, শেখ হাসিনার মতো আল্লাহওয়ালা দেশপ্রেমিক আমি খুব কম দেখেছি। ওরা হাওয়া ভবন খাওয়া ভবন করে লুটপাট করল। আগে এ দেশে কেউ আসত না। আগে এ দেশে কেউ আসত না। এখন দেখি সকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিকেলে ফ্রান্সের প্রেসিডেন্ট আসে। কারণ শেখ হাসিনা প্রমাণ করেছেন বাংলাদেশ এখন নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে।
আগামী ১৬ সেপ্টেম্বর নারায়ণগঞ্জে আওয়ামী লীগের সমাবেশকে ঘিরে সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে সোনারগাঁয়ে আওয়ামী লীগের কর্মী সভায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এখন দেখি সকালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বিকেলে ফ্রান্সের প্রেসিডেন্ট আসে। কারণ শেখ হাসিনা প্রমাণ করেছেন বাংলাদেশ এখন নিজের পায়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছে। এখন ব্রিটিশ প্রধানমন্ত্রী পা গেঁড়ে বসে আমার নেত্রীর সঙ্গে কথা বলে। আপনাদের শিখতে হবে। আমেরিকার রাষ্ট্রপতি সেলফিও তোলে। এগুলো সাবজেক্ট না। সাবজেক্ট হলো বাংলাদেশের মানুষ তাকে বিশ্বাস করে।
শামীম ওসমান বলেন, আমার রাজনীতি করার কথা ছিল না। বঙ্গবন্ধু সাড়ে তিন বছরে যুদ্ধবিধ্বস্ত দেশকে নিন্মআয়ের দেশে নিয়ে আসলেন। আর আমরা তাকে নির্বংশ করে দিলাম দুটো মেয়ে বাঁচল। শেখ হাসিনা আর শেখ রেহানা। সেই শেখ হাসিনা প্রতিশোধ নেননি। একুশ বছর আমরা সংগ্রাম করেছি। আমরা কখন বড় হয়েছি টের পাইনি। জীবন কেটেছে মসজিদের ছাদে শুয়ে শুয়ে। বিয়ে করতে গিয়েও গ্রেপ্তার হয়ে গেলাম। কোনোরকমে হাত পা ধরে ছাড়া পেয়েছি। আমার প্রথম বাচ্চা হলো সেটিও জেল থেকে শুনলাম। আর যদি বঙ্গবন্ধু বেঁচে থাকত, আমরা কত আগে জাপানের মতো দেশ হতাম।
এমপি শামীম ওসমান বলেন, সকালে ওঠে যদি জোরে কাশি দেই হাফপ্যান্ট পরে নারায়ণগঞ্জ খালি হয়ে যাবে। আবার একজন আছে পলিটিক্যাল প্রস্টিটিউট। একবার আওয়ামী লীগ তারপর জাতীয় পার্টি পরে আবার আওয়ামী লীগ এখন আবার বিএনপিতে গেছে। এদের আদর্শ বলতে কিছু নেই। নাম বলব না। আমি নাম বললে আবার নেতা হয়ে যায়। আপনার মাকে নিয়ে গালি দিলে কী ছেড়ে দেবেন। আজ অশ্লীল ভাষায় শেখ হাসিনাকে নারায়ণগঞ্জে রাস্তায় গালি দেয়। হুজুর বলে নান্নু সোহাগকে পায়ের নিচে পিষে ফেলবে। আমি বললাম দেখি বড় বড় মন্ত্রী নেতারা কী করে। তাদের দেখলাম না। চাওয়া পাওয়ার রাজনীতি ছেড়ে দিন।
তিনি বলেন, আমরা পরবর্তী প্রজন্মকে সুন্দর দেশ দিতে চাই। শেখ হাসিনা এখন আওয়ামী লীগের না। শেখ হাসিনা আগামী দিনের বাচ্চাদের ভবিষ্যৎ। আমাদের বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনাকে দরকার। আমি বলেছি পুলিশও তোদের দিলাম। এবার বল কবে নামবি। আমাকে গালি দিলে আপত্তি নেই। কিন্তু শেখ হাসিনাকে খারাপ গালি দিবা। কখন নামতে চাস খেলতে চাস বল। ২৪ ঘণ্টায় নারায়ণগঞ্জের এক মাথা থেকে আরেক মাথা শেষ করে দিয়ে ঢাকায় গিয়ে খেলবো। ওদের জন্য আমাদের নারীরাই যথেষ্ট।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ