শেখ হাসিনার হুমকিকে জনগণ আর ভয় পায় না - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার হুমকিকে জনগণ আর ভয় পায় না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুলাই ২১, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুলাই ২১, ২০২৩ ৩:২৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার হুমকিকে জনগণ আর ভয় পায় না।

তিনি প্রতিনিয়ত জনগণকে হুমকি দিচ্ছেন উল্লেখ করে রিজভী বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে মৃত ব্যক্তির নামে মামলা দিয়ে নিপীড়ন করে আর পার পাওয়া যাবে না। জনগণ দুঃশাসনের বিরুদ্ধে রাস্তায় নেমেছে। বিজয় অর্জন না হওয়া পর্যন্ত ঘরে ফিরে যাবে না।

শুক্রবার (২১ জুলাই) বাদ জুমা নয়াপল্টন এলাকায় এক দফা বাস্তবায়নের দাবিতে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, আজ গণমাধ্যমে দেখেছেন দুই বছর আগে বিএনপির নেতা মারা গেছেন। তার নামেও মামলা দেওয়া হয়েছে। সেই পুরানো কায়দায় আবারও মামলা দেওয়া শুরু হয়েছে। হামলা করলো ছাত্রলীগ মামলা করলো বিএনপি নেতাদের নামে। কৃষক দল নেতাকে হত্যা করলো আওয়ামী সন্ত্রাসীরা মামলা করা হলো বিএনপি নেতাদের নামে।

বিএনপির এই মুখপাত্র বলেন, মিথ্যা মামলা দিয়ে এবার শেষ রক্ষা হবে না। নিশিরাতের ভোটে গড়া শেখ হাসিনার অবৈধ সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর এখনই সময় উল্লেখ করে রিজভী জনগণের উদ্দেশ্যে বলেন দেশ বাঁচাতে দেশের মানুষকে বাঁচাতে রাজপথ ছাড়বেন না। এরই মধ্যে সরকারের কম্পন শুরু হয়েছে, অচিরেই জনগণের বিজয় সুনিশ্চত হবে ইনশাল্লাহ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ. দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়া আহমেদ কচি , যুবদল নেতা মেহেবুব মাসুম শান্ত, ওমর ফরুক কায়সার,ছাত্রদলের সহ-সভাপতি মিলাদ উদ্দীন ভূইয়া,ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সম্পাদক রাজু আহমেদ,সহ-যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

এর পরে তিনি বিএনপি নেতা কবির আহমেদ ভুইয়াকে ইসলামী ব্যাংক হাসপাতালে দেখতে যান।

উল্লেখ্য, গতকাল সাদা পোশোকে পুলিশ কবির আহমেদ ভুইয়াকে তুলে নিয়ে গিয়েছিল বলে অভিযোগ করেন রুহুল কবির রিজভী। আজ সকালে তাকে সহ তার ব্যক্তিগত সহকারীকে চোখ ও হাত পা বাধা অবস্থায় মাতুয়াইলে ফেলে রেখে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ