শেখ হাসিনার হোটেলের সামনে যুক্তরাজ্য বিএনপির বিশাল বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেখ হাসিনার হোটেলের সামনে যুক্তরাজ্য বিএনপির বিশাল বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, অক্টোবর ৮, ২০২৩ ১২:১০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, অক্টোবর ১৮, ২০২৩ ১০:৪৮ অপরাহ্ণ

 

লাগাতার কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার লন্ডনের তাজ হোটেলের সামনে বিশাল বিক্ষোভ মিছিল করেছে যুক্তরাজ্য বিএনপি। ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অবস্থানরত তাজ হোটেলের সামনে এসে বিক্ষোভ মিছিলটি অবস্থান নেয়। বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার প্রতিষ্ঠা, মানবাধিকার রক্ষা এবং শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয়, নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচনের দাবিতে মঙ্গলবার (৩ অক্টোবর) লন্ডনে বিশাল গণ পদযাত্রাসহ বিক্ষোভ মিছিল করেছে যুক্তরাজ্য বিএনপি। বিক্ষোভ মিছিলটি স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে ব্রিটিশ পার্লামেন্ট স্কয়ার থেকে শুরু হয়ে তাজ হোটেলের সামনে অবস্থান নেয়।

বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা কাউন্সিলের সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নেতৃত্ব শুরু হয় গণ বিক্ষোভ । বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে শেখ হাসিনার ‘অশালীন ও কুরুচিপূর্ণ’ বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়। বক্তারা বলেন শেখ হাসিনা খুবই নিচু মন-মানসিকতা ও নিম্নমানের পারিবারিক আবহে বেড়ে উঠার জন্যই তার কাছ থেকে এ ধরণের অশালীন, কুরুচিপূর্ণ, দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আসে। সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার চিকিৎসার নিয়ে যে কথা তিনি বলেছেন তাতে ব্যক্তিগত প্রতিহিংসা, রাজনৈতিক প্রতিহিংসা ফুটে উঠেছে। বক্তারা বলেন, একজন মানুষ কতটা অমানবিক হলে বয়স হয়ে গেছে তাই চলে যাওয়ার সময় হয়েছে এই মন্তব্য করতে পারে। এর থেকে এটাও পরিষ্কার যে, শেখ হাসিনার নির্দেশেই বেগম জিয়াকে স্লো পয়জনিং করা হতে পারে।

যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়ে নেতৃবৃন্দ বর্তমান সরকারের পদত্যাগ দাবি করে অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরণ এবং নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনকালীন সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের দাবি জানান। এছাড়াও ইউরোপের অন্যান্য দেশে থেকে বিএনপির বিপুল সংখ্যক নেতৃবৃন্দ পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

বিক্ষোভ সমাবেশ শেষে বক্তারা বলেন, আমেরিকার সেংশন খেয়ে নিশিরাতের বর্তমান স্বৈরাচারী সরকার আমেরিকা, ব্রিটেনসহ উন্নয়ন সহযোগী রাষ্ট্র ও সভ্য দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে আমেরিকা থেকে শুন্য হাতে ফিরে পুরোপুরি হতাশাগ্রস্ত হয়ে পড়েছে। এখন লন্ডনে এসে মুখ রক্ষার জন্য ব্রিটিশ সরকারের প্রতিনিধিদের সাথে ফটো সেশনের জন্য দ্বারে দ্বারে ঘুরছে । কিন্তু যুক্তরাজ্য বিএনপির তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের কারণে শেখ হাসিনার আশা গুড়েবালি হয়েছে। বক্তারা বলেন, আগামীতে যদি আবারো ভোটারবিহীন নির্বাচন করার চেষ্টা করা হয় তাহলে কঠিন পরিণতির দিকে দেশকে ঠেলে দেয়া হবে বলে সতর্ক করেন । এখন পদত্যাগ করলে হয়তো মানুষের রোষানল থেকে মুক্তি পেতেও পারে। আর এতো কিছুর পরেও যদি সরকার পদত্যাগ না করে তাহলে দেশে-বিদেশে গণ আন্দোলনের মাধ্যমে তাদেরকে বিদায় করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করা হয়। তখন কিন্তু পালানোর পথ খোঁজে পাবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করা হয়। বিক্ষোভ সমাবেশে বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিনা শর্তে মুক্তি দিয়ে বিদেশে উন্নত বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা নেয়ার সুযোগ দেয়ার জোর দাবি জানানো হয়। বিক্ষোভ সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। সমাবেশে বিএনপিসহ সকল বিরোধী দল ও মতের নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হামলা বন্ধ করার জোর দাবি জানানো হয়।

হাজার হাজার নেতা-কর্মীর বিশাল গণ-বিক্ষোভে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহিদুর রহমান, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম, আনোয়ার হোসেন খোকন, সাংবাদিক শামসুল আলম লিটন,যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা আব্দুল আজিজ, যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ, সহসভাপতি মুজিবুর রহমান মুজিব, আলহাজ্ব তৈমুছ আলী, তাজুল ইসলাম, শেখ শামসুদ্দিন শামীম, কাজী ইকবাল হোসেন দেলোয়ার, আতিকুর রহমান চৌধুরী পাপ্পু, আবেদ রাজা, এম এ মুকিত, সিনিয়র যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, যুগ্ম সম্পাদক ব্যারিস্টার মওদুদ আহমেদ খান, খসরুজ্জামান খসরু, গোলজার আহমেদ, মিসবাহুজ্জামান সোহেল, ড. মুজিবুর রহমান (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), সুজাতুর রেজা, আজমল হোসেন চৌধুরী জাবেদ, হাসনাত কবির খান রিপন, হেলাল নাসিমুজ্জামান, সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম মামুন, নাসিম আহমেদ চৌধুরী, যুক্তরাজ্য যুবদলের সাবেক আহবায়ক দেওয়ান মোকাদ্দেম চৌধুরী নিয়াজ, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক এমদাদ হোসেন টিপু, শামসুর রহমান মাহতাব, ফখরুল ইসলাম বাদল, এস এম লিটন, এম এ সালাম, সহ সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আসাদুজ্জামান আহমদ, বাবুল আহমদ চৌধুরী, মোস্তফা সালেহ লিটন, সালেহ আহমদ জিলান, নাজমুল ইসলাম লিটন, এডভোকেট খলিলুর রহমান, শাহীন মিয়া, টিপু আহমদ, সেলিম আহমেদ (সহ দপ্তরের দায়িত্বপ্রাপ্ত), সাংগঠনিক সম্পাদক শামীম আহমদ, মোশাহিদ আলী, কামাল হোসেন, তৈয়বুর রহমান হুমায়ুন, ব্যারিস্টার আব্দুল মাজিদ তাহের, মওদুদ আহমদ, রাজু আহমদ, প্রচার সম্পাদক ডালিয়া বিনতে লাকুড়িয়া, কোষাধ্যক্ষ সালেহ গজনবী, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার লিয়াকত আলী, যুব বিষয়ক সম্পাদক খিজির আহমদ, ছাত্র বিষয়ক সম্পাদক ইমতিয়াজ এনাম তানিম, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক কামাল মিয়া, মহিলা বিষয়ক সম্পাদক ফেরদৌস রহমান, সাহিত্য ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আখতার মাহমুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মাহফুজুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুস শহীদ, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক সাদিক হাওলাদার, প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক সাহেদ উদ্দিন চৌধুরী, বাণিজ্য বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম শিপু, মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার শামসুজজোহা, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহিদ গাজী, স্বনির্ভর বিষয়ক সম্পাদক মনিরুজ্জামান মনির, সহ প্রচার সম্পাদক মইনুল ইসলাম, তোফাজ্জল আলম, এডভোকেট শারিয়ার কবির, মুক্তাদির আলী, মোঃ তৌকির শাহ, আব্দুল আহাদ, শিবলী শহীদ খুশনবিশ, তুরন মিয়া, কদর উদ্দিন, রাজ্ হাসান, সোহেল আহমদ সাদিক, সৈয়দ মোসাদ্দিক আহমদ, ব্যারিস্টার আলিমুল হক লিটন, মোঃ আরিফ আহমদ, সৈয়দ শামীম আহমদ, সোহেল আহমদ, লুবেক আহমদ চৌধুরী, হেলাল উদ্দিন, মোস্তাক আহমদ, রুহুল ইসলাম, এনামুল হক লিটন, শেখ আলী আহমদ, জসিম উদ্দিন সেলিম, আব্দুল হামিদ খান হেভেন, খালেদ চৌধুরী, ইউনুছ পাঠান বুলু, মিসবাউল ইসলাম বাবু, আমিনুর রহমান আকরাম, শরীফ উদ্দিন ভূঁইয়া বাবু, মির্জা নিক্সন, শরিফুল ইসলাম, ফিরোজ আলম, আলী আকবর খোকন, মিজানুর ইসলাম মির্জা, সালেহ আহমদ, ফয়সল আহমদ, নূরে আলম সোহেল, নজরুল ইসলাম, জাহাঙ্গীর হোসাইন, সুজাত আহমদ, শিশু মিয়া, শারিয়ার রহমান জুনেদ, তপু শেখ, নাজমুল হোসেন চৌধুরী, যুবদল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য যুবদলের সভাপতি রহিম উদ্দিন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সভাপতি নাসির আহমেদ শাহিন, আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার আবুল মনসুর শাহজাহান, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুক্তরাজ্য যুবদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন, যুবদল কেন্দ্রীয় কমিটির সদস্য বাবর চৌধুরী, যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবুল হোসেন, শাহীন আহমদ, আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক ব্যারিস্টার লিটন আফিন্দি, কেন্দ্রীয় জাসাসের আন্তর্জাতিক সম্পাদক ইকবাল হোসেন, যুক্তরাজ্য জাসাসের সাবেক সভাপতি এমাদ আহমদসহ প্রমূখ। যুক্তরাজ্য বিএনপির জোনাল কমিটির সাবেক দায়িত্বশীলদের নেতৃত্বে এবং অঙ্গ সংগঠনসমূহের জোনাল কমিটির নেতৃত্বে এবং কমিউনিটি সংগঠনের উপস্থিতিতে হাজার হাজার নেতা-কর্মী গণ বিক্ষোভে অংশ গ্রহণ করেন ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ