শেষ ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড় - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শেষ ঈদযাত্রায় কমলাপুরে উপচেপড়া ভিড়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ১০:৩৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ২১, ২০২৩ ১০:৩৩ পূর্বাহ্ণ

 

প্রিয়জনের সঙ্গে ঈদুল ফিতর উদযাপন করতে ঢাকা ছাড়ছে মানুষ। কেউ বাসে, কেউ লঞ্চে, কেউবা আবার ট্রেনে করে বাড়ি ফিরছেন।

শুক্রবার (২১ এপ্রিল) ট্রেনে ঈদযাত্রার শেষ দিনে রাজধানীর কমলাপুর স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।

এদিন ভোর থেকেই কমলাপুর স্টেশনে যাত্রীদের ঢল শুরু হয়। তবে কোনো যাত্রীকেই টিকিট ছাড়া স্টেশনে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। যারা অনলাইনে টিকিট কিনতে পারেননি তারা তাৎক্ষণিকভাবে স্ট্যান্ডিং টিকিট কিনে স্টেশনে প্রবেশ করছেন। অনেকেই নাড়ির টানে বাড়ি ফিরতে ট্রেনের ছাদেও চড়ে বসেছেন।

আসাদ আহমেদ নামে রাজশাহীর এক যাত্রী বলেন, অনলাইনে শেষদিনের টিকিট পেয়েছি। আজ গ্রামে যাব, এটা ভাবতেই ভালো লাগছে। গ্রামে পরিবারের সঙ্গে ঈদ করা মানে ঈদের খুশি কয়েকগুণ বেড়ে যাওয়া।

সেহরি খেয়েই স্টেশনে এসেছেন ইয়ারুল নামে এক যাত্রী। অথচ তার ট্রেন সকাল সোয়া ৮টায়। তিনি বলেন, সেহরির পর ঘুমিয়ে গেলে আর বাড়ি যাওয়া হবে না। তাই সেহরির পরই স্টেশনে এসেছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ