শৈশবের ক্লাবে ফেরার কথা জানালেন নেইমার - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শৈশবের ক্লাবে ফেরার কথা জানালেন নেইমার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২, ২০২৪ ৯:০১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ স্পোর্টস ডেস্ক
কয়েকদিন থেকে গুঞ্জন শোনা যাচ্ছিলো যে ব্রাজিলিয়ান তারকা নেইমার সৌদি আরবের আল হিলাল ক্লাব ছেড়ে যুক্তরাষ্ট্রের ইন্টার মায়ামিতে যাচ্ছেন। বার্সেলোনার সাবেক সতীর্থ লিওনেল মেসি ও লুইস সুয়ারেজের সঙ্গে খেলার ইচ্ছাই নাকি নেইমারকে টেনে নিয়ে যাবে মায়ামিতে! তবে নেইমার নিজেই শোনালেন ভিন্ন কথা।

নেইমার তার শৈশবের ক্লাব সান্তোসে ফিরার ইচ্ছা প্রকাশ করেছেন। সান্তোসের ড্রেসিংরুমে সশরীরে গিয়ে বর্তমান খেলোয়ারদের এই প্রতিশ্রুতি দিলেন নেইমার। তিনি তাদের বলেছেন, ‘২০২৫ সালে আল হিলালের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলেই সান্তোসে ফিরছি।’

রোববার সাও পাওলোর শীর্ষ প্রতিযোগিতা পলিস্তার ফাইনালের প্রথম লেগে মুখোমুখি হয় সান্তোস–পালমেইরাস। উরবানো কালদেইরা স্টেডিয়ামে ম্যাচ শুরুর আগে মাঠে ট্রফি নিয়ে যান নেইমার।

ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ইউওএল বলেছে, ম্যাচের আগে নেইমার যান সান্তোসের লকাররুমে। সেখানে থাকা খেলোয়াড় ও কর্মকর্তাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে নেইমার বলেন, ২০২৫ সালে ব্রাজিলিয়ান চ্যাম্পিয়নশিপে ফিরছেন তিনি। সেখানে উপস্থিত সান্তোস বোর্ডের এক সদস্য ইউওএল–কে বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে ফেব্রুয়ারিতে সান্তোস–করিন্থিয়ানস ম্যাচের আগে করা সফরেও পেশাদার ক্যারিয়ারের প্রথম ক্লাবটিতে ফেরার কথা বলেছিলেন নেইমার। ক্লাব প্রেসিডেন্ট মার্সেলো তেজেইরা বলেছিলেন, নেইমারের ফেরার বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে।

এদিকে কিছুদিন আগে ইন্টার মায়ামির অন্যতম মালিক ডেভিড বেকহামের সঙ্গে সাক্ষাৎ হয় নেইমারের। যে সূত্রে নেইমারের মায়ামিতে যাওয়ার গুঞ্জন ডালপালা মেলে। তবে ইউওএলের মতে, ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের যুক্তরাষ্ট্রে যাওয়ার সম্ভাবনা নেই।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ