শোকে নির্বাক নিহত সাংবাদিক নাদিমের পরিবার - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:০৪, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শোকে নির্বাক নিহত সাংবাদিক নাদিমের পরিবার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৭, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৭, ২০২৩ ৩:৩৭ অপরাহ্ণ

 

জামালপুর প্রতিনিধি

জামালপুরের বকশিগঞ্জে দুর্বৃত্তের হামলায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম। নিহত এ সাংবাদিকের মৃত্যুতে শোকের নির্বাক হয়ে পড়েছেন তাঁর পরিবার। বাড়িতে চলছে শোকের মাতন। তাদের শান্তনা দেওয়ার ভাষা নেই কারো কাছে।

নিহত নাদিমের পরিবার খাওয়া-দাওয়া ছেড়ে দিয়েছেন। শুধু নাদিমকে দেখতে চাচ্ছেন, আর কান্নাকাটি করছেন।

সাংবাদিক নাদিম উপজেলার নিলাখিয়া ইউনিয়নের গোমের চর গ্রামের আবদুল করিমের ছেলে। এক ভাই ও দুই বোনের মধ্যে নাদিম ছিলেন প্রথম। তিনি বাংলা নিউজ টোয়েন্টিফোর ডটকমকের জামালপুর প্রতিনিধি ও একাত্তর টিভির বকশিগঞ্জ প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

উল্লেখ, গতকাল বুধবার রাত ১০ টার দিকে বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে ১০-১২ জন দুর্বৃত্ত পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা চালায়। হামলায় নাদিম অচেতন হয়ে পড়লে তাকে ফেলে পালিয়ে যায় তারা।

স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে রাত ১২ টায় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানেও তাঁর অবস্থা সংকটাপন্ন দেখা দিলে বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ