শ্বাসরোধ করে হত্যার পর কৃষকের ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্বাসরোধ করে হত্যার পর কৃষকের ৩টি গরু নিয়ে গেল ডাকাত দল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২১, ২০২৫ ১:৪৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২১, ২০২৫ ১:৪৮ অপরাহ্ণ

 

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের চৌহালীতে তারা মিয়া (৬৫) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যার পর তিনটি গরু নিয়ে গেছে ডাকাতরা। মঙ্গলবার (২০ মে) দিবাগত রাত সাড়ে ১২টা থেকে ২টার মধ্যে উপজেলার ঘোড়জান ইউনিয়নের মুরাদপুর কাউলিয়া চরের অস্থায়ী ঘরে এ ঘটনা ঘটে। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন এই ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নিহত তারা মিয়া খাসকাউলিয়া ইউনিয়নের পশ্চিম জোতপাড়া গ্রামের মৃত কুদ্দুস মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তারা মিয়া মুরাদপুর কাউলিয়া চরে অস্থায়ী ঘর তৈরি করে জমি চাষাবাদ ও গরু পালন করছিলেন। কিন্তু রাতে ১০-১২ জন ডাকাত ওই অস্থায়ী ঘরে প্রবেশ করে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে। পরবর্তীতে তারা তিনটি গরু লুট করে নৌকাযোগে পালিয়ে যায়।

তিনি জানান, ওই কৃষককে হত্যার পর অজ্ঞাত ডাকাতদল ৫টি গরু নিয়ে পালানোর চেষ্টা করলেও দুটি অন্যত্র পাওয়া গেছে। তিনি এখন ঘটনাস্থলেই রয়েছেন। মরদেহ উদ্ধারের কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ