শ্রম ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪২, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

শ্রম ভবনের সামনে শ্রমিকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মার্চ ২৭, ২০২৫ ৬:১১ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ অন্যান্য দাবিতে রাজধানীর শ্রম ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। বৃহস্পতিবার সকাল থেকে টিএনজেড গ্রুপের শ্রমিকরা এই বিক্ষোভ শুরু করেন।

শ্রম ভবনের সামনে কয়েকশ পোশাক শ্রমিক অবস্থান নিয়েছেন। তাদের বেশিরভাগই নারী। অনেকেই হাতে বিভিন্ন দাবি-দাওয়া সম্বলিত প্ল্যাকার্ড রয়েছে। এ সময় তাদের বিভিন্ন স্লোগান দিতেও দেখা গেছে। শ্রমিকরা জানায়, ‘তিন মাসের বকেয়া বেতন ও ঈদ বোনাসসহ অন্যান্য দাবিতে তারা বিক্ষোভ করছেন।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ