শ্রাবণের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ রিজভীর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ২১, ২০২৪ ১১:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ২১, ২০২৪ ১১:১২ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী ছাত্রলীগের সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেন, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবণের ওপর হামলা করেছে ছাত্রলীগের দুষ্কৃতকারিরা। ক্ষমতাসীন দলের ছাত্র সংগঠন ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে। অবিলম্বে দায়ীদের গ্রেফতারের জোর দাবী জানায়।
আজ মঙ্গলবার রাত ৯ টার দিকে রাজধানীর শিল্পকলার সামনে তার ওপর এই হামলা হয়।
ছাত্রদলের নেতাকর্মীরা জানান, শিল্পকলার সামনে দলীয় নেতা-কর্মীদের নিয়ে আড্ডা দিচ্ছিলেন শ্রাবন। এ সময় রড-চাপাতি-রামদা-হকিস্টিকসহকারে অতর্কিত শ্রাবনের ওপর হামলা চালানো হয়। এতে গুরুতর জখম ও আহত ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
জনতার আওয়াজ/আ আ