সংঘর্ষ ও আগুনের পেছনে জড়িত কারা? - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংঘর্ষ ও আগুনের পেছনে জড়িত কারা?

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুলাই ২৯, ২০২৩ ২:৫৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
মাতুয়াইলে এখন অব্দি তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। তবে কে বা কারা এই আগুন দিয়েছে বা দিচ্ছে তা পরিস্কার নয়। প্রত্যক্ষদর্শীদের মতে, বিএনপি-পুলিশের মারামারিতে তৃতীয় পক্ষর ভূমিকা সবচেয়ে বেশী। কারণ ধোলাইখালের মারামারির শুরু হেলমেট পরিহিত কয়েকজনের অতর্কিত হামলায়। ঠিক একইভাবে মাতুয়াইল এলাকায় যখন বিএনপি-পুলিশ সংঘর্ষ চলছে তখন দুর্বৃত্তরা বাসে আগুন দিচ্ছে।

ধোলাইখালে সংঘর্ষের ব্যপারে নারিন্দা এলাকার এক ব্যবসায়ী এবং ঐ ঘটনার প্রত্যক্ষদর্শী জানান, ‘হেলমেট পইড়া ৭-৮ জন আইসাই সবটিরে পিটান শুরু করছিল। এরপর হেরা (বিএনপি নেতাকর্মী) আর পুলিশ সন্দেহ কইরা একপক্ষ আরেক পক্ষরে মারসে।

মাতুয়াইলে সবশেষ আগুন দেওয়া তিশা পরিবহনের চালক মো. সানাউল্লাহ বলেন, হঠাৎ করে মোটরসাইকেলে তিনজন আসলো। দুজন গাড়ির ভেতরে ঢুকে আমাকে টেনে হিঁচড়ে নামিয়ে দিলো। এরপর পেট্রোল ঢেলে ভেতরে আগুন ধরিয়ে দিলো। ‌আশপাশে তো পুলিশও ছিল। তারা কিছু করল না। আমি জানের ভয়ে দূরে সরে গেছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ