সংঘর্ষের মধ্যে নয়াপল্টনে মির্জা ফখরুল ইসলাম - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৩৩, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংঘর্ষের মধ্যে নয়াপল্টনে মির্জা ফখরুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ৫:২৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ৭, ২০২২ ৫:২৫ অপরাহ্ণ

 

রাজধানীর নয়াপল্টন এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ চলছে। সংঘর্ষের খবর পেয়ে নয়াপল্টনে ছুটে এসেছেন বিএনপির মহাসবিচ মির্জা ফখরুল ইসলাম আলমগরী।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে মহাসবিচ কার্যালয়ের সামনে আসেন তিনি। এখনো কার্যালয়ের গেটো অবস্থান করছেন ফখরুল। তাকে ভিতরে ঢুকতে দেয়া হয়নি।

এর আগে দুপুর তিনটার দিকে পুলিশ ও বিএনপির সংঘর্ষের ঘটনা ঘটে। বিকাল ৫টার ৫ মিনিটের দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত সংঘর্ষ চলছে।

পুলিশ রাবার বুলেট ও টিয়ার শেল ছুড়ে নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেয়। নেতাকর্মীরাও পাল্টা ইট ছোড়ে পুলিশকে লক্ষ্য করে।

সংঘর্ষ শুরুর আগে বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছিলেন। পুলিশও সেখানে সতর্ক অবস্থানে ছিল। প্রিজন ভ্যান ও জলকামানও প্রস্তুত রাখা হয়।

আগামী ১০ ডিসেম্বর বিএনপির সমাবেশ ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীরা ঢাকায় ঢোকার খবর পাওয়া গেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ