সংবিধানের দোহাই দিয়ে জনগণের আন্দোলন প্রতিহত করতে চান: নজরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৪৯, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংবিধানের দোহাই দিয়ে জনগণের আন্দোলন প্রতিহত করতে চান: নজরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২৪, ২০২৩ ২:৫১ অপরাহ্ণ

 

সরকার সংবিধান নিয়ে তামাশা করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন কর্মসূচিতে তিনি এই মন্তব্য করেন।

সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কী শুরু করেছেন আপনারা? সংবিধানের কথা বলেন। আরে সংবিধান নিয়ে তো আপনারা তামাশা করতেছেন। আপনারা সংবিধানে লিখে রাখেন সমাজতন্ত্র কায়েম করবেন আর চর্চা করেন মুক্ত বাজার অর্থনীতি। এই দুইটা কি এক সাথে যায়? বইতে লেখে রাখবেন রাষ্ট্রধর্ম ইসলাম। আবার বলবেন আপনারা ধর্ম নিরপেক্ষ। এই কি যায়?’

‘আপনারা যে সংবিধান নিয়ে রঙ-তামাশা করেন এই সংবিধানের দোহাই দিয়ে জনগণের আন্দোলন প্রতিহত করতে চান। অসম্ভভব। পারবেন না। কেউ পারে নাই। আপনারাও পারবেন না। ইনশাল্লাহ আগামী দিনে আমরা এগিয়ে যাবো।’ বলেন নজরুল ইসলাম।

সরকার যেসব সংবাদপত্র-টিভি চ্যানেল ‘অন্যায়ভাবে’ বন্ধ করছে ক্ষমতার পরিবর্তনের পর তা খুলে দেয়া বলে অঙ্গীকার করেন বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য।

তিনি বলেন, ‘যারা টিভি চ্যানেলে বসে বিভিন্ন সূত্র থেকে পাওয়া উল্টা-পাল্টা সব প্রচারণা করছেন কিংবা সরকারের পক্ষে নির্লজ্জ দালালি করছেন তা সৎ সাংবাদিকতার স্বার্থে বন্ধ করা উচিত।’

জনাব খান বলেন, ‘মানুষ এখন ভয় পায় না। লাখো মানুষের রক্তের বিনিময় যে দেশটা আমরা অর্জন করেছি সেই দেশটা ওরা শেষ করে ফেলবে, আর আমরা বসে থাকবো-এটা হতে পারে না। আজকাল সারাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে, গ্রামে-গঞ্জে সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। মানুষ আগে ভয় পেতো এখন আর ভয় পায় না।’

তিনি বলেন, ‘বাসের মধ্যে মন্ত্রী সাহেবরা যেয়ে বসেন একদিন খলিফা হারুনুর রশীদের মতো ছদ্মবেশ নিয়ে, শুনেন বাসের মধ্যে লোকেরা আপনাদের সম্পর্কে কি কথা বলে? আল্লাহ কসম একটা-দুইটা স্টপেজের বেশি থাকতে পারবেন না বাসের। অসুস্থ হয়ে নেমে এসে পড়বেন যে, আল্লাহ বাঁচাও। যান বসেন কোনো গ্রামের চায়ের স্টলে, সেখানে কি বলে আপনাদের সম্পর্কে লোকজন। কিন্তু শুনবেন না আপনারা এসব।’

এই অবস্থা পরিবর্তন আন্দোলনেই হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের উদ্যোগে ‘মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ বন্ধ এবং দৈনিক দিনকালসহ বন্ধ মিডিয়া খুলে দেওয়া, ডিজিটাল নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিলের দাবিতে এই পেশাজীবী সমাবেশ হয়।

সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব কাদের গনি চৌধুরীর সঞ্চালনায় মানববন্ধন কর্মসূচিতে দৈনিক দিনকালের ব্যবস্থাপনা সম্পাদক বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারি অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, পেশাজীবী নেতা অধ্যাপক সিরাজ উদ্দিন আহমেদ, সাংবাদিক আবদুল হাই শিকদার, এম এ আজিজ, অধ্যাপক লুতফর রহমান, অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি, অধ্যাপক শামসুল আলম, অধ্যাপক নুরুল ইসলাম, রফিকুল ইসলাম, আমিরুল ইসলাম কাগজী, দিনকালের বার্তা সম্পাদক রাশেদুল হক প্রমুখ বক্তব্য বক্তব্য রাখেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ