সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থী দেবে আওয়ামী লীগ - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:২১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনে ৪৮ প্রার্থী দেবে আওয়ামী লীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪ ৭:৩০ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন ৫০টি। এর মধ্যে ৪৮টিতে আওয়ামী লীগ মনোনয়ন দেবে বলে জানিয়েছেন সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন। আওয়ামী লীগ ও স্বতন্ত্র সংসদ সদস্যদের পক্ষ থেকে এই ৪৮ জনকে মনোনয়ন দেওয়া হবে।

বুধবার (৩১ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন কমিশনে গিয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক চিঠি দেন হুইপ স্বপন।

পরে সাংবাদিকদের স্বপন বলেন, স্বতন্ত্র প্রার্থীরা সংরক্ষিত আসনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার হাতে ছেড়ে দিয়েছেন। তাই আমরা আওয়ামী লীগ ও স্বতন্ত্র মিলে সংরক্ষিত ৪৮ আসনে প্রার্থী দেব। বাকি দুজন জাতীয় পার্টির সদস্য হবেন।

হুইপ বলেন, এবার সংরক্ষিত নারী আসনে আওয়ামী পরিবারের সন্তানদের বেশি গুরুত্ব দেওয়া হবে। এ ছাড়া মহিলা আওয়ামী লীগসহ বিভিন্ন সহযোগী সংগঠনের নারী নেত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার আওয়ামী নেত্রীরা গুরুত্ব পাবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ