সংরক্ষিত নারী আসনের বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করল ইসি - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংরক্ষিত নারী আসনের বৈধ প্রার্থীর তালিকা প্রকাশ করল ইসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, এপ্রিল ২৮, ২০২৬ ৩:৫৮ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে বিভিন্ন দলের ৪৯ জন বৈধ প্রার্থীর নামের তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

তালিকায় বিএনপির ৩৬ জন, জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের ১২ জন এবং স্বতন্ত্রের একজন রয়েছেন।

বিএনপির সংরক্ষিত নারী আসনের তালিকায় সেলিমা রহমান, নিপুন রায় চৌধুরী, নিলোফার চৌধুরী মনি, ফাহমিদা হক এবং আন্না মিনজসহ ৩৬ জনের নাম রয়েছে।

অপরদিকে, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, মারদিয়া মমতাজ, তাসমিয়া প্রধান, মাহমুদা আলম মিতুসহ ১২ জন জামায়াতে ইসলামী ও তাদের জোটের পক্ষ থেকে মনোনীত হয়েছেন। এ ছাড়া সুলতানা জেসমিন নামে একজন স্বতন্ত্রভাবে মনোনয়ন পেয়েছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ