সংসদ বাতিলের দাবিতে এলডিপির কালো পতাকা মিছিল - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদ বাতিলের দাবিতে এলডিপির কালো পতাকা মিছিল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ৪:৪৩ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
‘অবৈধ ডামি সংসদ বাতিল করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সংসদ নির্বাচনের দাবিতে’ এলডিপি কালো পতাকা মিছিল করেছে।
মঙ্গলবার দুপুর ১২টায় রাজধানীর বিজয়নগর থেকে মিছিলটি শুরু হয়। নাইটিঙ্গেল, বিজয়নগর, পল্টন হয়ে প্রেস ক্লাবের সামনে এসে মিছিলটি শেষ হয়।

সংক্ষিপ্ত সমাবেশে এলডিপি নেতারা বলেন, এই ডামি সরকার বাংলাদেশের জনগণের সরকার না। আজকে আমাদের এই লড়াই শুধু ভোটের লড়াই নয়, আমাদের গণতন্ত্রের লড়াই, আমাদের স্বাধীনতা-সার্বভৌমত্বের লড়াই। জনগণ থেকে বিচ্ছিন্ন এই ডামি সরকারকে বিদায় নিতে হবে। আমরা রাজপথে ছিলাম, রাজপথে থাকব। এই শান্তিপূর্ণ প্রতিবাদ আমাদের চলতেই থাকবে।

মিছিলে উপস্থিত ছিলেন এলডিপির উপদেষ্টা অধ্যক্ষ মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজি, আইন সম্পাদক আবুল হাশেম, প্রচার সম্পাদক নিলু, প্রকাশনা সম্পাদক মেহেদি হাসান মাহবুব, সহ-সাংগঠনিক সম্পাদক আলী আজগর বাবু, সহদপ্তর ওমর ফারুক সুমন, ঢাকা মহানগর উত্তর এলডিপির সাধারণ সম্পাদক অবাক হোসেন রনি, মহানগর পূর্বের সভাপতি সোলায়মান, দক্ষিণের সভাপতি আবুল কালাম আজাদ, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি এফএমএ আল মামুন, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক ছাত্রদলের সাধারণ সম্পাদক কাজী কামরুল হাসান প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ