সংসদকে প্রাণবন্ত করবে বিরোধী দল ও স্বতন্ত্রের এমপিরা: স্পিকার - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৫০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদকে প্রাণবন্ত করবে বিরোধী দল ও স্বতন্ত্রের এমপিরা: স্পিকার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, জানুয়ারি ৩১, ২০২৪ ৭:৩৩ অপরাহ্ণ

 

সাভার (ঢাকা) প্রতিনিধি

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা দ্বাদশ জাতীয় সংসদকে আরও প্রাণবন্ত করে তুলবে।

বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে সাভারের জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন তিনি।

তিনি আরও বলেন, সংসদে বিরোধী দল ও স্বতন্ত্র সংসদ সদস্যরা সকল বিষয়ে সরকারকে প্রশ্ন করতে পারবেন। আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। সংসদীয় গণতন্ত্রকে সুষ্ঠুভাবে পরিচালনা জন্য আমরা বদ্ধপরিকর।

শ্রদ্ধা নিবেদন শেষে তিনি শহীদদের স্বরণে এক মিনিট নিরাবতা পালন করেন ও স্মৃতিসৌধের পরিদর্শন বইতে স্বাক্ষর করেন। একই সাথে সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী, ডেপুটি স্পিকার এ্যাডভোকেট শামসুল হক টুকু, চীপ হুইপ নুরে আলম চৌধুরী লিটন ও হুইপরাও শ্রদ্ধা নিবেদন করেন।

এসময় ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য মুহাম্মদ সাইফুল ইসলাম, ঢাকা জেলার পুলিশ সুপার মো. আসাদুজ্জামান, সাভার গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী হেলাল উদ্দিন, স্মৃতিসৌধের উপ-সহকারী প্রকৌশলী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ