সংসদে দেশের ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের রূপরেখা তুলে ধরল বিএনপি - জনতার আওয়াজ
  • আজ রাত ১:১৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদে দেশের ভঙ্গুর অর্থনীতি থেকে উত্তরণের রূপরেখা তুলে ধরল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১০, ২০২৬ ১:১৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
বিগত আওয়ামী লীগ সরকারের সময় দীর্ঘদিনের দুর্নীতি, নীতিগত দুর্বলতা এবং প্রাতিষ্ঠানিক অবক্ষয়ের ফলে দেশের অর্থনীতি কাঠামোগতভাবে দুর্বল হয়ে পড়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) জাতীয় সংসদ অধিবেশনের শুরুতে ৩০০ বিধিতে বিএনপি সরকারের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ মন্তব্য করা হয়। এতে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, অতীতের চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পরিকল্পনার একটি বিস্তারিত চিত্র তুলে ধরা হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়, ২০০৫-০৬ অর্থবছরে যেখানে জিডিপি প্রবৃদ্ধি ছিল ৬.৭৮ শতাংশ, তা ২০২৩-২৪ সালে কমে দাঁড়ায় ৪.২২ শতাংশে। একই সময়ে মূল্যস্ফীতি বেড়ে ৯.৭৩ শতাংশে পৌঁছায়। শিল্প ও কৃষি খাতেও প্রবৃদ্ধি কমেছে উল্লেখযোগ্যভাবে। কর্মসংস্থানের ক্ষেত্রেও ভারসাম্যহীনতা তৈরি হয়েছে, যেখানে কৃষি খাতে অতিরিক্ত শ্রম নিয়োজিত হলেও উৎপাদনশীলতা কম।

সরকারের আর্থিক ব্যবস্থাপনার দুর্বলতা তুলে ধরে বলা হয়, রাজস্ব-জিডিপি অনুপাত দীর্ঘদিন স্থবির রয়েছে এবং বাজেট ঘাটতি বেড়েছে। ব্যাংকিং খাতে খেলাপি ঋণের হার বৃদ্ধি ও মূলধন ঘাটতি অর্থনীতির জন্য বড় ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়।

এ ছাড়া নতুন সরকার অর্থনৈতিক সংস্কার, সুশাসন প্রতিষ্ঠা এবং বিনিয়োগবান্ধব পরিবেশ তৈরিতে কাজ শুরু করেছে। ২০৩৪ সালের মধ্যে দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ লক্ষ্যে কর্মসংস্থান সৃষ্টি, রাজস্ব বৃদ্ধি, ব্যাংকিং খাত সংস্কার এবং সামাজিক সুরক্ষা কর্মসূচি সম্প্রসারণের পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিবৃতিতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার অর্থনৈতিক অবদানের কথাও তুলে ধরা হয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক ভূরাজনৈতিক অস্থিরতার কারণে জ্বালানি ব্যয় বৃদ্ধি নতুন সরকারের জন্য অতিরিক্ত চ্যালেঞ্জ তৈরি করেছে বলে উল্লেখ করা হয়।

সবশেষে, জনগণের আস্থা ধরে রেখে একটি স্বচ্ছ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই অর্থনীতি গড়ে তোলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ