সংসদের আগে স্থানীয় নির্বাচন নয়: ইসি মাছউদ - জনতার আওয়াজ
  • আজ রাত ৪:৫১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদের আগে স্থানীয় নির্বাচন নয়: ইসি মাছউদ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ২৭, ২০২৫ ১০:১২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন সম্ভব নয় উল্লেখ করে নির্বাচন কমিশনার (ইসি) আব্দুর রহমানেল মাছউদ বলেছেন, আমাদের এখন মেইন ফোকাস হচ্ছে সংসদ নির্বাচন। প্রধান উপদেষ্টাসহ দায়িত্বশীল প্রায় সকলেই বলেছেন, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে আমরা চিন্তা করছি না।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দুপুরে ঢাকার ধামরাই উপজেলা নির্বাচন অফিস পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

আব্দুর মাছউদ বলেন, ডিসেম্বরের মধ্যেই সংসদ নির্বাচন হবে। স্থানীয় নির্বাচনের কথা এই মুহূর্তে আমরা চিন্তা করছি না। হালনাগাদ ভোটার তালিকা জুনের মধ্যে চূড়ান্ত হয়ে যাবে। কাজেই জুনের পর যদি ডিসেম্বরে সংসদ নির্বাচন করতে হয়, তাহলে অক্টোবর-নভেম্বরের মধ্যে আমাদের তফসিল ঘোষণা করতে হবে। তাই সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা সম্ভব নয়।

নির্বাচন কমিশনার আরও বলেন, সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করার জন্য সরকারের তরফ থেকে আমাদের কাছে কোনও অনুরোধ আসে নাই। স্থানীয় নির্বাচন করতে গেলে ধাপে ধাপে করতে হয়। এতে প্রায় ১ বছর সময় লেগে যায়। কাজেই যদি এখন স্থানীয় নির্বাচন করি, তাহলে আমাদের সংসদ নির্বাচন ডিসেম্বর বা জানুয়ারীর মধ্যে করা খুবই অসম্ভব এবং কঠিন।

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ফজলুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মামনুন আহমেদ অনীক, উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান, ধামরাই থানার ওসি মনিরুল ইসলাম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ