সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সংসদের প্রথম অধিবেশন চলবে ৩০ এপ্রিল পর্যন্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ১৪, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ১৪, ২০২৬ ৫:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এ কথা জানান তিনি।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, উপদেষ্টা কমিটির বৈঠকে অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা অধ্যাদেশ নিয়ে আলোচনা হয়েছে। সংবিধান সংস্কার পরিষদের বিষয়টি আজ আলোচনার এজেন্ডায় ছিল না।

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের কেবিনেট কক্ষে জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ