সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে আকাঙ্ক্ষার পর্যায়ে নিয়ে গেছি : নজরুল - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৬, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সকলে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলনকে আকাঙ্ক্ষার পর্যায়ে নিয়ে গেছি : নজরুল

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১০, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ১০, ২০২৩ ১২:২৪ পূর্বাহ্ণ

 

আমাদের দলসহ সমমনা সব জোট বা দল আন্দোলনে আছি। সকলে মিলে আন্দোলনকে একটি আকাঙ্ক্ষার পর্যায়ে নিয়ে গেছেন বলে জানিয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

আজ সোমবার বিকেলে মতিঝিলের দিলকুশায় এনপিপির অস্থায়ী কার্যালয়ে মতবিনিময় শেষে তিনি এ দাবি করেন।

নজরুল ইসলাম খান বলেন, আমাদের দলসহ সমমনা সব জোট বা দল আন্দোলনে আছি। সকলে মিলে আন্দোলনকে একটি আকাক্সক্ষার পর্যায়ে নিয়ে গেছি। মানুষ এখন একটি দৃষ্টিতে তাকিয়ে রয়েছে।

তিনি বলেন, আওয়ামী লীগ দাবি করে গণতন্ত্রের চ্যাম্পিয়ন তারা। আসলে তারা গণতন্ত্র জবাই করেছে। এ কথা মনে করিয়ে দিলে তারা অসন্তুষ্ট হয়। পঁচিশ জানুয়ারি বাকশাল দিবস। এই দিনটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ। কারণ, আমরা বলি এই সরকার অগণতান্ত্রিক, এই সরকার অনির্বাচিত; এই কথাগুলো প্রমাণের চমৎকার তারিখ হলো ২৫ জানুয়ারি। আমাদের এই সুযোগটা কাজে লাগানো দরকার।

বৈঠকে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ড. ফরিদুজ্জামান ফরহাদ। উপস্থিত ছিলেন জাগপার সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান, ডেমোক্রেটিক লীগের সাধারণ সম্পাদক সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান অ্যাডভোকেট আজহারুল ইসলাম, বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড ডা. সৈয়দ নুরুল ইসলাম, গণদলের চেয়ারম্যান এ.টি.এম. গোলাম মাওলা চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির সভাপতি সুকৃতি কুমার মন্ডল, বাংলাদেশ মুসলিম লীগের (বিএমএল) সাধারণ সম্পাদক ব্যারিস্টার নাসিম খান এবং বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এম.এন. শাওন সাদেকী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ