সখিপুরে মামির সঙ্গে পরকীয়ার বলি মামা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, মার্চ ২, ২০২৩ ৭:৪৯ অপরাহ্ণ

শরীয়তপুর প্রতনিধি,
সখিপুরে মামীর সঙ্গে পরকীয়ার জেরে মামা রুবেল খানকে (২৫) ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে ভাগনে রাজিব গাইনের (১৮) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত ভাগিনাকে গ্রেফতার করেছে সখিপুর থানা পুলিশপুলিশ।
২২ ফেব্রুয়ারি ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার ডিএমখালি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মামীর সঙ্গে পরকীয়ার জেরে মামা রুবেল খানকে (২৫) ছুরিকাঘাতে হত্যা করেছে বলে ভাগিনা রাজিব গাইনের বিরুদ্ধে।তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেতাকে ভর্তি করা হয় । চিকিৎসাধীন অবস্থায় বুধবার রুবেল খান মারা যায়।খোঁজ নিয়ে জানা যায়, মামির সঙ্গে দীর্ঘদিন ধরে ভাগনে রাজিব গাইনের পরকীয়ার সম্পর্ক ছিল।২২ ফেব্রুয়ারি মামার বাড়িতে তিনি বেড়াতে আসেন। সেদিন দুপুরে রাজিবকে মামির সঙ্গে আপত্তিকর অবস্থায় দেখে ফেলেন মামা রুবেল। মামাকে দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন ভাগিনা।এসময় বাধা দিতে গেলে মামার পেটে ছুরিকাঘাত করেন রাজিব। পরে তাকে ঢাকায় উদ্ধার করে স্থানীয়রা চিকিৎসার জন্য নিয়ে যান ভাগনেসহ পরিবারের লোকজন। সেখানে এক সপ্তাহ চিকিৎসাধীন থেকে বুধবার রাতে মারা যায় রুবেল। পরে রাজিব গাইনকে রাতেই মামার বাড়ি থেকে গ্রেফতার করে পুলিশ।
এ বিষয়ে নিহতের বাবা হাসু গাইন বলেন, আমার ছেলেকে নাতি রাজিব মেরে ফেলেছে। ওর কোনো ক্ষমা নেই। আমি থানায় ওর বিরুদ্ধে মামলা করেছি। আইনে ওর উপযুক্ত শাস্তি হবে।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান হাওলাদার বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই নিহত রুবেলের বাড়ি থেকে রাজিবকে গ্রেফতার করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাজিব মামির সঙ্গে পরকীয়ার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে নিহতের বাবা হাসু গাইন বাদী হয়ে হত্যা মামলা করেছেন। বৃহস্পতিবার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
জনতার আওয়াজ/আ আ