সচিবালয়ে বিক্ষোভ: ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, বাকিরা মুক্ত - জনতার আওয়াজ
  • আজ সকাল ১১:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সচিবালয়ে বিক্ষোভ: ২৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা, বাকিরা মুক্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, অক্টোবর ২৪, ২০২৪ ৩:০৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
‘বৈষম্যহীন’ ফল প্রকাশের দাবিতে গতকাল বুধবার সচিবালয়ে ঢুকে বিক্ষোভ করার সময় ৫৪ জন শিক্ষার্থীকে আটক করেছিল পুলিশ। এদের মধ্যে ২৮ জন মুচলেকা দেওয়ায় তাদের ছেড়ে দিয়েছে পুলিশ। বাকি ২৬ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এই তথ্য নিশ্চিত করেছেন।

তালেবুর রহমান বলেন, ‘৫৪ জন শিক্ষার্থীর ম‌ধ্যে ২৮ জনকে মুচ‌লেকা দি‌য়ে ছে‌ড়ে দেওয়া হ‌য়ে‌ছে। বা‌কিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দি‌য়ে গ্রেপ্তার দেখা‌নো হ‌য়ে‌ছে। শাহবাগ থানায় এ নি‌য়ে মামলা হ‌য়ে‌ছে।’

এর আগে, বুধবার বেলা ৩টার দিকে সচিবালয়ের ভেতর ঢুকে পড়ে এইচএসসি অকৃতকার্য শিক্ষার্থীরা। সচিবালয়ে ঢুকে শিক্ষা মন্ত্রণালয় ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে তারা। এসময় শিক্ষা মন্ত্রণালয়ের ভবনের সামনে বিপুল সংখ্যক পুলিশ ও সেনাসদস্যরা অবস্থান নেয়।

শিক্ষার্থীরা জানায়, সব বিষয়ে এসএসসির ফল অনুযায়ী এইচএসসির ফল চায় তারা। পাশাপাশি বিভিন্ন বোর্ডে তাদের ওপর হামলার বিচার দাবি আন্দোলকারীদের। এসব দাবি পূরণ না হওয়া পর্যন্ত সচিবালয় না ছাড়ার ঘোষণা দিয়েছে তারা। পরে শিক্ষার্থীদের আন্দোলন ছত্রভঙ্গ করে দেয় আইনশৃঙ্খলা বাহিনী।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ