সড়ক দুর্ঘটনায় নিভে গেল তিতুমীর কলেজের শিক্ষার্থী পপির জীবন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সড়ক দুর্ঘটনায় নিভে গেল তিতুমীর কলেজের শিক্ষার্থী পপির জীবন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জুলাই ১০, ২০২৫ ১০:০৭ অপরাহ্ণ

 

তিতুমীর কলেজ প্রতিনিধি
ছবি:প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সরকারি তিতুমীর কলেজের সমাজকর্ম বিভাগের ২০২২–২৩ সেশনের শিক্ষার্থী পপি শিকদার (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর একটি হাসপাতালে এক মাস মৃত্যুর সঙ্গে লড়ে বুধবার (৯ জুলাই) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, নিজ জেলা মাগুরায় এক মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছিলেন পপি শিকদার। মাথায় মারাত্মক আঘাতপ্রাপ্ত হয়ে তাকে তাৎক্ষণিকভাবে ফরিদপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি ঘটলে পরে তাকে ঢাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে স্থানান্তর করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়।

দীর্ঘ এক মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল বুধবার তিনি মারা যান।

পপি শিকদারের অকাল মৃত্যুতে গভীর শোক নেমে এসেছে তিতুমীর কলেজের শিক্ষক, সহপাঠী ও বন্ধুদের মাঝে। সামাজিক যোগাযোগমাধ্যমেও তাকে নিয়ে শোক প্রকাশ করছেন অনেকে।

এই দুর্ঘটনা ও মর্মান্তিক মৃত্যু আমাদের আবারও স্মরণ করিয়ে দেয়—দেশের সড়ক নিরাপত্তা ব্যবস্থা কতটা ঝুঁকিপূর্ণ, এবং প্রতিনিয়ত কত তরুণ-তরুণী এর শিকার হয়ে অকালে প্রাণ হারাচ্ছেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ