সন্তানকে গড়ে তোলা বড় বিনিয়োগ,সব অর্জনমুল্যহীন যদি ছেলেমেয়ে বিপথে যায় - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৫৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সন্তানকে গড়ে তোলা বড় বিনিয়োগ,সব অর্জন
মুল্যহীন যদি ছেলেমেয়ে বিপথে যায়

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ৩১, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ৩১, ২০২২ ৫:২৭ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি

শিক্ষার্থীদের মোবাইল আসক্তি দুর করতে অভিভাবকদের কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বক্তারা পাশাপাশি প্রজন্মকে অবক্ষয় থেকে রক্ষা করতে সন্ধার পর যত্রতত্র আড্ডাবাজি ও অহেতুক ঘুরাফেরা রোধকল্পে সন্তানের গতিবিধ কঠোরভাবে অনুসরণের জন্য অভিভাবকদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

রোববার দুপুরে ময়মনসিংহের ভালুকা পাইলট উচ্চ বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক সমাবেশে উপরোক্ত পরামর্শ দেন সুধীজনেরা। বিদ্যালয় মিলনায়তনে আয়োজিত এ অভিভাবক সমাবেশে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন সংসদ সদস্য ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি কাজিম উদ্দিন আহম্মেদ ধনু। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ রফিকুল ইসলাম রফিকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা রশিদ,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম,প্রধান শিক্ষক আল-আমীন মোঃ মোস্তাফিজুর রহমান,

ম্যানেজিং কমিটির কো-অপ্ট সদস্য ও উপজেলা যুবলীগ সভাপতি আনিসুর রহমান খান রিপন,ভালুকা সরকারী কলেজের সহকারী অধ্যাপক আফতাব উদ্দিন,ম্যানেজিং কমিটির সদস্য মাহবুবুল আলম আকন্দ লিটন,শরিফুল আলস,সাহিনুজ্জামান পাঠান সমর, সহঃ প্রধান শিক্ষক খন্দকার মোশতাক আহম্মেদ জুয়েল,সহকারী শিক্ষক আমিরুল ইসলাম মল্লিক,সহঃ শিক্ষক মাহমুদুল হাসান ইমরান,সহঃ শিক্ষক মুখছেদুল ইসলাম,ছাত্র অভিভাব মোতাহার হোসেনসহ অন্যরা।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজিম উদ্দিন ধনু বলেন,সন্তানকে সুশিক্ষা দিয়ে মানুষ করা একজন পিতা-মাতার জন্য সবচেয়ে বড় বিনিয়োগ। অন্যথায় যে যাই করি না কেন সব অর্জন নিমিষেই চলে যাবে যদি ছেলে মেয়ে বিপথে চলে যায়। তিনি বলেন,সন্তান কোথায় যায় কার সাথে মিশে তা কঠোর ভাবে মনিটরিং করুন। অন্যথায় সন্ধার পর বাইরে আড্ডারত কিংবা অহেতুক ঘোরাফেরা করলে পুলিশ আইনগত ব্যাবস্থা গ্রহন করবে। তিনি বিদ্যালয়ের ক্লাশে সন্তানের নিয়মিত উপস্থিতি আছে কিনা তা নজরদারী করতে প্রতিটি অভিভাবকদের অনুরোধ জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ