সন্দীপ রেড্ডির কটাক্ষের পাল্টা জবাব দিলেন দীপিকা! - জনতার আওয়াজ
  • আজ দুপুর ২:৪৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সন্দীপ রেড্ডির কটাক্ষের পাল্টা জবাব দিলেন দীপিকা!

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৮, ২০২৫ ৯:২৭ অপরাহ্ণ

সন্দীপ রেড্ডির কটাক্ষের পাল্টা জবাব দিলেন দীপিকা!
 

কিছুদিন আগে সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’-এ তৃপ্তি দিমরির খবর প্রকাশিত হবার পর থেকে ছবিটি ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক। বড় অঙ্কের পারিশ্রমিক এবং আট ঘণ্টার বেশি শুটিং করতে চেয়েছেন বলে ছবিটি থেকে বাদ পড়েন বলিউড অভিনেত্রী দীপিকা পাডুকোন।

এই প্রসঙ্গে অভিনেত্রীকে নারীবাদ নিয়েও খোঁচা দিতে ছাড়েননি পরিচালক সন্দীপ রেড্ডি ভাঙ্গা। এবার নাম উল্লেখ না করে পাল্টা জবাব দিলেন দীপিকাও।ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘স্পিরিট’-এ প্রভাসের বিপরীতে অভিনয় করার কথা ছিল দীপিকার। কিন্তু অভিনেত্রীর শর্তের কারণে বাদ পড়েন তিনি। এরপর এই প্রসঙ্গে নাম উল্লেখ না করে পরিচালক প্রশ্ন তুলেছিলেন, ‘এটাই কি আপনার নারীবাদের প্রতীক?’ প্রশ্ন ওঠে দীপিকার পেশাদারিত্ব নিয়েও।

সম্প্রতি সুইডেনের একটি অনুষ্ঠানে সংবাদমাধ্যমের মুখোমুখি হন দীপিকা। সেখানে তিনি জানান, যা-ই হয়ে যাক, তিনি সত্যতায় বিশ্বাসী।

দীপিকা বলেন, ‘যখনই আমি কোনো জটিল বা কঠিন পরিস্থিতির সম্মুখীন হই, তখন নিজের মনের অন্তরের কথা শুনে সিদ্ধান্ত নিই। সেই সিদ্ধান্ত অনড় থাকতে পারলেই আমি সবচেয়ে বেশি শান্তি পাই।’ দীপিকার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। এরপরেই নেটিজেনদের অনুমান, সন্দীপ রেড্ডি ভাঙ্গাকেই পরোক্ষভাবে খোঁচা দিয়েছেন অভিনেত্রী।প্রসঙ্গত, ‘কবীর সিং’, ‘অ্যানিমেল’-এর মতো ছবি পরিচালনা করে সমালোচনার শিকার হয়েছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা। ছবিগুলো বক্স অফিসে সাড়া ফেললেও তীব্র সমালোচনার মুখে পড়েন নির্মাতা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ