সন্ধ্যায় বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ২:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সন্ধ্যায় বাসায় ফিরতে পারেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জুন ২৪, ২০২২ ৭:৫০ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জুন ২৪, ২০২২ ৮:৫৫ পূর্বাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শুক্রবার (২৪ জুন) সন্ধ্যার পর বাসায় ফিরতে পারেন।
বেগম খালেদা জিয়ার চিকিৎসক ও বিএনপি’র ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বিকেলে ম্যাডামের কিছু প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা আছে। তারপরে উনাকে বাসায় নিয়ে যাওয়া হতে পারে। করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে ম্যাডামকে বাসায় নেয়া হতে পারে। মূলত করোনা সংক্রমণ বৃদ্ধির কারণে, হাসপাতালে যেহেতু অনেক করোনা পেশেন্ট আসছেন, সেসব কারণে ম্যাডামকে বাসায় নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ১০ জুন দিনগত রাত ৩টা ২০ মিনিটে সাবেক এ প্রধানমন্ত্রীকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে ভর্তি করা হয়। ওইদিন রাত ২টা ৫৫ মিনিটের দিকে তাকে গুলশানের বাসভবন ফিরোজা থেকে হাসপাতালে নেওয়া হয়। পরদিন শনিবার দুপুরে জরুরিভিত্তিতে তার এনজিওগ্রাম করা হয়। এতে তার হার্টে বেশ কয়েকটি ব্লক ধরা পড়ে। এর মধ্যে একটি ব্লক ছিল ৯৫ শতাংশ। সেটিতে রিং পরানো হয়।
 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ