সবজির দাম কমলেও বেড়েছে মুরগির দাম - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৩৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সবজির দাম কমলেও বেড়েছে মুরগির দাম

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪ ১:১৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বৃষ্টি না থাকায় কাঁচা মালের সরবরাহ বেড়েছে। এতে রাজধানীর কাঁচা বাজারগুলোতে কমেছে বেশ কিছু সবজির দাম। তবে বেড়েছে মুরগির দাম। এছাড়া বাজারে ডিম, চাল, আলু পেঁয়াজের দাম রয়েছে অপরিবর্তিত।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সংশ্লিষ্ট বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন চিত্র দেখা গেছে।

রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, কেজিতে ৮০ টাকা কমে কাঁচা মরিচ ২২০ টাকা এবং বেগুন ২০ টাকা কমে ৮০ টাকা, ১০ টাকা কমে করলা ৬০ টাকা, ৫ টাকা কমে পেঁপে ২৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া বরবটি ১০০ টাকা, শসা ৬০ টাকা, শিম ১৬০ টাকা, দেশি গাঁজর ১০০ টাকায় বিক্রি হলেও চায়না গাজর ১৫০ টাকা, কাকরোল ৬০ টাকা, ঢেঁড়শ, চিচিঙ্গা, ঝিঙ্গা, কচুর মুখি, পটল, মুলা, ধুন্দল, বিক্রি হচ্ছে ৪০-৫০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া, বাজারে পেঁয়াজ প্রতিকেজি ১০০ থেকে ১১০ টাকা, আলু প্রতিকেজি ৭০ টাকায় বিক্রি হচ্ছে, লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, ধনে পাতার কেজি ১০০ টাকা, কলার হালি ৪০ টাকা, মিষ্টি কুমড়ার কেজি ৪০ থেকে ৫০ টাকা। এছাড়া বাজারগুলোতে লাল শাক ১৫ টাকা আঁটি, লাউশাক ৪০ টাকা, মুলাশাক ১৫ টাকা, পালং শাক ১৫ থেকে ২০ টাকা, কলমি শাক ১০ টাকা, পুঁই শাক ৪০ টাকা আঁটি দরে বিক্রি করতে দেখা গেছে।

বাজারে সাদা ফার্মের ডিম প্রতি ডজন ১৫৫ টাকা, লাল ফার্মের ডিম বিক্রি হচ্ছে ১৬০ টাকায়। হাঁসের ডিম ডজন প্রতি ২১০ টাকা, দেশি মুরগির ডিম ডজন প্রতি ২১০ টাকায় বিক্রি করতে দেখা গেছে।

মুরগির বাজার ঘুরে দেখা যায়, একদিনের ব্যবধানে দাম বেড়েছে। কেজিতে ১০ টাকা বেড়ে ব্রয়লার মুরগি ১৯০ টাকা, কেজিতে ২০ টাকা বেড়ে সোনালি মুরগি ২৭০ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া দেশি মুরগি প্রতিকেজি ৫২০ টাকা থেকে ৫৩০ টাকায় বিক্রি করা হচ্ছে।

গরুর মাংস কেজিপ্রতি ৬৫০ থেকে ৭৫০ টাকা, মাথার মাংস ৪৫০ টাকা, ছাগলের মাংস কেজিপ্রতি ১ হাজার থেকে ১ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।

এসব বাজারে পাঁচ কেজি সয়াবিন তেল ৮১৮ টাকা, দেশি মসুর ডালের কেজি ১৩০ টাকা, রসুন ২২০ টাকা এবং আদা ২২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চালের বাজার ঘুরে দেখা যায়, মোটা চাল ৫৫ টাকা, মিনিকেট ৭০ টাকা, আটাশ চাল ৫৮ টাকা, লাল আমনধানের চাল ৭৫ টাকা, সুগন্ধী চিনিগুড়া পোলাও’র চাল ১২৫ টাকায় বিক্রি করা হচ্ছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ