সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান তারেক রহমানের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ১৭, ২০২৫ ২:৪৩ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
সামনের সময় খুব সুবিধার নয় উল্লেখ করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান করেছেন। তিনি বলেন, ঐক্যবদ্ধ থাকতে পারলেই আমরা আমাদের পরিকল্পনা সফল করতে পারবো।

লন্ডনে বাংলাদেশ সময় বুধবার (১৭ ডিসেম্বর) মধ্যরাতে অনুষ্ঠিত সভায় তারেক রহমান আগামী নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত হয়ে সরকার গঠন করার আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ইনশাআল্লাহ, আমি আগামী ২৫ ডিসেম্বর দেশে ফিরে যাবো। আপনাদের সঙ্গে দীর্ঘ প্রায় ১৮ বছর কাজ করেছি।

তারেক রহমান আরো বলেন, সামনের পথ অসম্ভব কঠিন। কঠিন পথ পাড়ি দিতে হবে। অনেকে সুন্দর কথা সুন্দর বলতে পারবেন কিন্তু আমাদের পরিকল্পনা গ্রহণ করতে হবে, যদি কঠিন পথ পাড়ি দিতে চাই।

উল্লেখ্য, তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বেশ কিছুদিন ধরে আলোচনা চলছে। সর্বশেষ, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন তারেক রহমান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ