সমন্বয়কদের বিরুদ্ধে মামলা চেষ্টায় উদ্বেগ নাহিদ ইসলামের - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৪৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমন্বয়কদের বিরুদ্ধে মামলা চেষ্টায় উদ্বেগ নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, মার্চ ১৩, ২০২৬ ১০:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে মামলা দায়েরের চেষ্টাকে তিনি উদ্বেগজনক ও নিন্দনীয় মনে করছেন।

শুক্রবার (১৩ মার্চ) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, “এটি জুলাই বিপ্লবের চেতনা ও তরুণ নেতৃত্বের বিরুদ্ধে সুপরিকল্পিত রাজনৈতিক আঘাত। আসিফ মাহমুদকে প্রধান আসামি করে আন্দোলনের সমন্বয়কদের বিরুদ্ধে অভ্যুত্থানকালীন ভূমিকার জন্য মামলা দায়েরের চেষ্টা করা হয়েছিল। তবে আদালত মামলা গ্রহণ করেনি।”

নাহিদ ইসলাম আরও বলেন, “গণ-অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে এ ধরনের অপচেষ্টা শুধুমাত্র ব্যক্তিগত পদক্ষেপ নয়; বরং এটি জুলাই বিপ্লবের চেতনা, ফ্যাসিবাদবিরোধী সংগ্রাম এবং সেই সংগ্রামের তরুণ নেতৃত্বের বিরুদ্ধে পরিকল্পিত রাজনৈতিক আক্রমণ।”

তিনি বলেন, আন্দোলনটি দেশের তরুণ প্রজন্মের সাম্য, ন্যায়বিচার, মানবিক মর্যাদা, গণতন্ত্র ও ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ের প্রতীক। “এ নেতৃত্বকে মামলা বা ভয়ভীতি দিয়ে দমন করা যাবে না। অতীতে এই ধরনের অপচেষ্টা ব্যর্থ হয়েছে এবং ভবিষ্যতেও ব্যর্থ হবে।”

সরকার ও সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়ে নাহিদ বলেন, ‘‘এ ধরনের চেষ্টাকে প্রতিহত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে এবং পরাজিত অপশক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি প্রতিশ্রুতিবদ্ধ, ফ্যাসিবাদী গোষ্ঠীর যেকোনো অপতৎপরতা প্রতিহত করা হবে।’’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ