সমর্থকদের ওপর হামলা, নির্বাচনি মাঠ ছাড়ার হুমকি হান্নান মাসউদের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৩:০৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমর্থকদের ওপর হামলা, নির্বাচনি মাঠ ছাড়ার হুমকি হান্নান মাসউদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৩০, ২০২৬ ১১:০৭ অপরাহ্ণ

 

নোয়াখালী প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
শুক্রবার বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হান্নান মাসউদ। ছবি: খবরের কাগজ
শাপলা কলির সমর্থকদের ওপর সন্ত্রাসী হামলার অভিযোগ করে অভিযুক্তদের দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার দাবি করেছেন নোয়াখালী-৬ হাতিয়া আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। অন্যথায় নির্বাচনের মাঠ ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শুক্রবার (৩০ জানুয়ারি) বিকেলে নোয়াখালীর একটি কনভেনশন হলে সাংবাদিকদের এসব কথা বলেন।

হান্নান মাসউদ বলেন, দুপুরে হাতিয়ার নলচিরা ঘাটে ফেরী উদ্বোধন অনুষ্ঠানে আমার ৮-১০ জন সমর্থককে পিটিয়ে আহত করে নদীতে ফেলে দেয় অস্ত্রধারী সন্ত্রাসীরা। চিহ্নিত এসব সন্ত্রাসীদেরকে ২ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে থানা ঘেরাওসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

আরও পড়ুন: হাতিয়ায় বিএনপি-এনসিপির সংঘর্ষে আহত ১০

তিনি বলেন, হাতিয়ায় সরকারি তালিকা অনুযায়ী অস্ত্রধারীদের গ্রেপ্তার করতে হবে। তা না হলে নির্বাচনের মাঠে থাকব কি না তা আবারও ভেবে দেখতে হবে। আমরা প্রশাসনকে বারবার বলেও কোনো প্রতিকার পাচ্ছি না।

এর আগে দুপুরে হাতিয়ায় ফেরীঘাট উদ্বোধন অনুষ্ঠানে হান্নান মাসউদের সমর্থকদের সঙ্গে একদল যুবকের ধাওয়া পাল্টা ধাওয়ার ভিডিও ভাইরাল হয়। ওই সময় শাপলা কলির লোকজন আহত হওয়ায় দাবি করেন হান্নান মাসউদ।

হাতিয়া থানার উপ পরিদর্শক (এসআই) প্রতীক পাল বলেন, দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

থানার ওসি সাইফুল আলম বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবের অনুষ্ঠানে আছি। পরে বিস্তারিত জানাবো।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ