সমাবেশস্থলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৪:৫৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমাবেশস্থলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ১১:৪৩ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক

নির্ধারিত সময়ের আগেই সমাবেশস্থলে জড়ো হচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। ইতোমধ্যে দলের একাধিক কেন্দ্রীয় নেতা সমাবেশ মঞ্চে উপস্থিত হয়েছেন। একই সঙ্গে মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন কর্মীরা৷

শনিবার (২৮ অক্টোবর) সকাল দশটায় সমাবেশ মঞ্চে উপস্থিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দায়িত্বপ্রাপ্ত নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তার আগে সমাবেশ মঞ্চে আসেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ সহ কয়েকজন নেতা৷

এদিকে মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হয়েছেন মৎস্যজীবী লীগের নেতাকর্মীদের একাংশ। এরপর বেলা ১০টা নাগাদ সমাবেশস্থলে সুসজ্জিত মিছিল নিয়ে আসেন নারায়নগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সারের কর্মীদের একটি মিছিল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ