সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:২৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, ফেব্রুয়ারি ৪, ২০২৩ ৫:৩৪ অপরাহ্ণ

 

সরকারবিরোধী যুগপৎ আন্দোলনের কর্মসূচি নিয়ে সাংগঠনিক বিভাগীয় শহরের মতোই নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিএনপির সমাবেশ শুরু হয়েছে। সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুলসহ শীর্ষ নেতারা উপস্থিত হয়েছেন।

শনিবার দুপুর ২টায় ঢাকার সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও কিছুটা পরে শুরু হয়। এর আগে থেকেই আসতে শুরু করেন দলটির নেতাকর্মীরা।

সমাবেশে সভাপতিত্ব করছেন দক্ষিণ মহানগর বিএনপি আহ্বায়ক আব্দুস সালাম এবং সঞ্চালনায় থাকবেন সদস্য সচিব রফিকুল ইসলাম মজনু।

এদিকে বিএনপির সমাবেশ ঘিরে সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নয়া পল্টন ছাড়াও রাজধানীর অনেক গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নিয়েছে পুলিশ।

ঢাকার কর্মসূচি থেকে নতুন কর্মসূচির ঘোষণা আসতে পারে বলে জানিয়েছেন দলের নেতাকর্মীরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ