সমাবেশের পর বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৩২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমাবেশের পর বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩১, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩১, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ

 

ক্যাম্পাস প্রতিনিধি

কেন্দ্রীয় শহিদ মিনারের সমাবেশ শেষে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসে গিয়েছিলেন। বুয়েটের শহিদ মিনার প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তারা।

রবিবার (৩১ মার্চ) দুপুরে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ।

বুয়েট ক্যাম্পাসে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রবেশ ও রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর প্রতিবাদসহ পাঁচ দফা দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছে বুয়েটে। আনুষ্ঠানিক কোনো কর্মসূচি না থাকলেও ঘোষণা অনুযায়ী, টার্ম ফাইনাল পরীক্ষাসহ সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জন করেছেন শিক্ষার্থীরা। এর মধ্যেই কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ শেষে বুয়েট ক্যাম্পাসে গেলেন ছাত্রলীগের কেন্দ্রীয় নেতারা।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা আড়াইটার দিকে ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেনের নেতৃত্বে নেতাকর্মী বুয়েট ক্যাম্পাসে যান। তারা বুয়েটের শহীদ মিনার প্রাঙ্গণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পরই বুয়েট ক্যাম্পাস ছেড়ে যান তারা।

গত বুধবার মধ্যরাতে বুয়েটে ছাত্রলীগ নেতাকর্মীরা প্রবেশ করে রাজনৈতিক কর্মসূচি চালিয়েছে এমন অভিযোগ করেন শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে যারা জড়িত তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থাসহ পাঁচদফা দাবি জানান তারা।

এদিকে, বুয়েটে ছাত্ররাজনীতি নিষিদ্ধ করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসাংবিধানিক, মৌলিক অধিকার পরিপন্থী ও শিক্ষাবিরোধী সিদ্ধান্ত বলে আখ্যা দিয়ে রবিবার প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ। একইসঙ্গে বুয়েটে নিয়মতান্ত্রিক ছাত্ররাজনীতির দাবিও জানিয়েছে ছাত্র সংগঠনটি। দুপুর ১২টার দিকে কেন্দ্রীয় শহিদ মিনারের পাদদেশে প্রতিবাদ সমাবেশ কর্মসূচি শুরু হয়।

বুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের কর্মসূচি, শিক্ষার্থীদের বিক্ষোভবুয়েটে মধ্যরাতে ছাত্রলীগের কর্মসূচি, শিক্ষার্থীদের বিক্ষোভ
ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, বাঙলা কলেজ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগসহ আশপাশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ইউনিট ছাত্রলীগের নেতাকর্মীরা যোগ দেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ