সমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে বিএনপি নেতারা
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ১১:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, ডিসেম্বর ৮, ২০২২ ১১:০৭ অপরাহ্ণ

১০ ডিসেম্বর ঢাকায় বিভাগীয় গণসমাবেশের স্থান চূড়ান্ত করতে বৈঠকে বসেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে শাহজাহানপুরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের বাসায় এ বৈঠক শুরু হয়।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠকের পর বিএনপির প্রতিনিধিদল মির্জা আব্বাসের বাসায় বৈঠকে বসেছে।
জনতার আওয়াজ/আ আ