সমালোচনা নিয়ে তেমন ভাবেন না দীঘি - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

সমালোচনা নিয়ে তেমন ভাবেন না দীঘি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫ ২:৫০ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ক্ষুদে অভিনেত্রী হিসেবে তার আগমন ঘটেছিল সিনেমা পাড়ায়। সেই সময় তুমুল প্রশংসা পেলেও বর্তমানে তার ব্যতিক্রম। এখন সমালোচনাই যেন দীঘির নিত্যদিনের সাথী। তবে এইসব সমালোচনা নিয়ে তিনি তেমন ভাবেন না। সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে সেই কথাই বলেছেন।

দীঘি বলেন, ‘সমালোচনায় কখনও কান দিই না। তবে যদি সামনে পড়ে যায়, তাহলে শোনা উচিত। মাথা ঘামানো উচিত নয়। যখন নতুন ছিলাম, তখন সমালোচনা আমাকে অনেক বেশি হিট করত। এখন কারও সমালোচনা করা ট্রেন্ডি হয়ে গেছে। কাউকে নিয়ে নেতিবাচক কথা বললে মনে করেন, তিনি অনেক বোঝেন। অনেক জানেন। অনেকে আরেকজনকে ছোট করে নিজেকে বড় মনে করেন। তাঁরা শোধরানোর জন্য সমালোচনা করেন না।’

কে ভালো চায় আর কে খারাপ তা এখন কিছুটা হলেও বুঝতে পারেন দীঘি। তিনি বলেন, ‘আমি এটা বুঝতে পারি, কে আমার ভালো কিংবা খারাপ চান। যদি ভুল শোধরানোর কিছু থাকে, তাহলে বাসায় বাবা আছেন, যিনি আমার সবচেয়ে বড় সমালোচক, কখন কোনটা করা উচিত, তিনিই আমাকে বলে দিতে পারবেন। বাদ বাকিগুলো না কানে শুনি, না গায়ে লাগাই।’

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ